প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 27 Jul 2025, 11:26 AM
কুমিল্লায় বিজিবির অভিযানে কোটি টাকার চিংড়ী মাছের রেনু পোনা ও ভারতীয় বাজি জব্দ
মাহফুজ নান্টু
কুমিল্লা চৌদ্দগ্রামে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু ও ভারতীয় বাজি জব্দ করা হয়। ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির কর্মকর্তা আলী এজাজ জানান, শনিবার ভোরে কুমিল্লা ১০ বিজিবির একটি টহল দল গোপন সংবাদে সীমান্তবর্তী চৌদ্দগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চোরাকারবারিরা বিপুল পরিমাণ চিংড়ি মাছের রেনু ভর্তি ড্রাম ও ভারতীয় বাজি ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা চিংড়ি মাছের রেনু ও ভারতীয় বাজিগুলো জব্দ করে। যার মধ্যে ১ লাখ ২০ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি এবং ৪২ ড্রাম চিংড়ি মাছের রেনু রয়েছে। যার বাজার মূল্য এক কোটি বাইশ লাখ দুই হাজার টাকা। পরে জব্দকৃত মালামাল গুলো আইনানুগ প্রক্রিয়া শেষে কাস্টমস এ জমা করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় গ্যাস সংকটে থমকে আছে জীবন-জীবিকা
আয়েশা আক্তারগ্যাস নেই, তাই চুলা জ্বলছে না। গ্যাসের অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে সিএন...
কুমিল্লায় কমেনি ডেঙ্গু-হামের প্রাদুর্ভাব, ২৪ ঘণ্টায় হাসপাত...
কুমিল্লায় ডেঙ্গু ও হাম রোগের প্রাদুর্ভাব কমেনি। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে প্রতিদিনই ড...
হোমনায় নিখোঁজের ৫ দিন পর নদী থেকে মহিলার লাশ উদ্ধার
মো. আবুল বাসার সরকার কুমিল্লার হোমনায় নিখোঁজের পাঁচ...
শোকের ত্রিশে শ্রাবণ, শোকের পনেরোই আগস্ট
মোহাম্মদ রবপনেরোই আগস্ট এলেই বাংলাদেশের আকাশ কেমন যেন ভারী হয়ে ওঠে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এ...
শূন্যতেই ওয়েদেরল্ডকে ফেরালেন হাসান
নিজের প্রথম ওভারেই আঘাত হানলেন হাসান মাহমুদ। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়া পেসারের বলে বোল্ড হয়ে গেলে...
নাঙ্গলকোটে ছাত্রদলের প্রতিবাদ মিছিলে হামলা, আহত-২০
নিজস্ব প্রতিবেদককুমিল্লার নাঙ্গলকোটে ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিলে হামলাচালানোর অভিযোগ উঠেছ...