...
শিরোনাম
ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু ⁜ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান ⁜ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি ⁜ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের ⁜ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান ⁜ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স ⁜ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার ⁜ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী ⁜ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প ⁜ এ সপ্তাহের ওটিটি ⁜ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর ⁜ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ⁜ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা ⁜ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন ⁜ ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্তূপ খুঁড়ছে স্থানীয়রা ⁜ ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা ⁜ গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায় ⁜ রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে ⁜ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ⁜ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Jun 2026, 8:17 PM

...
যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান News Image

এফএনএস স্পোর্টস ডেস্ক:

বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হলেও ইরানের নকআউটের ¯^প্ন এখনো শেষ হয়ে যায়নি| গ্রুপ ‘জি’-এর শেষ ম্যাচে গতকাল শনিবার মিশরের সঙ্গে ১-১ গোলে ড্র করে সরাসরি শেষ ৩২ নিশ্চিত করতে পারেনি এশিয়ার দলটি| তবে তৃতীয় হওয়া সেরা আট দলের তালিকায় এখনো টিকে আছে তারা| ফলে অন্য গ্রুপের কয়েকটি ম্যাচের ফল নিজেদের পক্ষে এলে নকআউট পর্বে জায়গা করে নেওয়ার সুযোগ থাকছে| বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া মাধ্যমের প্রতিবেদনে এমন সমীকরণের কথাই উঠে এসেছে|

যুক্তরাষ্ট্রের কঠোর ভিসানীতির কারণে এবারের বিশ^কাপে মেক্সিকোকে বেস ক্যাম্প হিসেবে বেছে নিতে হয়েছিল ইরানকে| গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ খেলতে তিনবার যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হয়েছে আমির গালেনোইয়ের দলকে| সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং ভ্রমণ জটিলতার মধ্যেও তারা তিন ম্যাচেই অপরাজিত থেকেছে| তবে টানা তিন ড্রয়ে সংগ্রহ মাত্র ৩ পয়েন্ট হওয়ায় সরাসরি নকআউট নিশ্চিত করা সম্ভব হয়নি|

সিয়াটলে অনুষ্ঠিত শেষ ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে ইরান| পঞ্চম মিনিটে মিশরকে এগিয়ে দেন মাহমুদ সাবের| তবে ১৪ মিনিটে রামিন রেজায়িয়ানের দারুণ গোলে সমতায় ফেরে ইরান| ম্যাচের শেষ দিকে জয়ও প্রায় নিশ্চিত করে ফেলেছিল তারা| যোগ করা সময়ে শোজা খলিলজাদেহ বল জালে পাঠালেও ভিএআর পর্যালোচনায় সেটি অফসাইড হিসেবে বাতিল হয়| এর আগে মেহদি তারেমি একটি পেনাল্টিও কাজে লাগাতে পারেননি| ফলে ১,১ সমতায় শেষ হয় ম্যাচটি|

এই ড্রয়ের পর ৩ পয়েন্ট ও শূন্য গোল ব্যবধান নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে শেষ করে ইরান| গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম এবং রানার্সআপ হিসেবে নকআউট নিশ্চিত করেছে মিশর| তৃতীয় হওয়া দলগুলোর সামগ্রিক তালিকায় ইরান আপাতত ষষ্ঠ স্থানে রয়েছে| তাদের ওপরে আছে ৪ পয়েন্ট পাওয়া কয়েকটি দল, আর নিচে রয়েছে দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে, স্কটল্যান্ড, আলজেরিয়াসহ আরও কয়েকটি দল|

এখন ইরানের ভাগ্য নির্ভর করছে অন্য গ্রুপের ফলাফলের ওপর| সমীকরণ অনুযায়ী, নিচের যেকোনো একটি ফল ইরানের জন্য শেষ ৩২-এর দরজা খুলে দিতে পারে| বাংলাদেশ সময় আজ রোববার যদি ক্রোয়েশিয়া ঘানার কাছে হারে, অথবা অস্ট্রিয়া ও আলজেরিয়ার ম্যাচে যে কোনো একটি দল জয় পায়, তাহলে পরাজিত দল ইরানের নিচে থাকবে| আবার ডিআর কঙ্গো ও উজবেকিস্তানের ম্যাচ ড্র হলেও ইরানের সুযোগ ˆতরি হবে| এমনকি উজবেকিস্তান জিতলেও, যদি ব্যবধান ৮ গোলের কম হয়, তাহলেও গোল ব্যবধানের হিসাবে এগিয়ে থাকবে ইরান|

সব মিলিয়ে, ইরানের সামনে এখনো নকআউটের দরজা খোলা| তবে সেই টিকিট নিশ্চিত করতে নিজেদের হাতে আর কিছু নেই| শেষ ৩২-এ ওঠার জন্য এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর ফলাফলের|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু
ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু

এফএনএস বিদেশ: প্রচন্ড তাপদাহে স্পেন, ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও নেদারল্যান্ডসসহ বিভিন্ন দেশে জনজী...

যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান
যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান

এফএনএস বিদেশ:হরমুজ ইস্যুতে আবার উত্তেজনা, মার্কিন স্থাপনায় পাল্টা হামলার দাবি ইরানেরহরমুজ প্রণালিকে...

ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি
ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি

এফএনএস বিদেশ: যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক ¯^াক্ষরের পর আবারও ইরানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছ...

লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের
লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের

এফএনএস বিদেশ:যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল-লেবাননের একটি প্রাথমিক চুক্তি ¯^াক্ষর হয়েছে| বেশ কয়েক...

দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

এফএনএস স্পোর্টস ডেস্ক: উসমান দে¤ে^লের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে ৪,১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ^কা...

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার
বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার

এফএনএস বিনোদন: ব্যক্তিগত কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্টসেল ব্যান্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইউরোপজুড়ে তীব্র তাপদাহ, স্পেনে ৩২৭জনের মৃত্যু
➤ যুক্তরাষ্ট্রের স্থাপনায় পাল্টা হামলা চালালো ইরান
➤ ইরানে আবারও যুক্তরাষ্ট্রের হামলায় উত্তেজনা সৃষ্টি
➤ লড়াই বন্ধে সম্মতি প্রকাশ হিজবুল্লাহ ও ইসরায়েলের
➤ যেভাবে শেষ ৩২ নিশ্চিত করতে পারে ইরান
➤ দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
➤ বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার
➤ প্রেম-বিয়ে নিয়ে মুখ খুললেন তটিনী
➤ সেপ্টেম্বরে বড় পর্দায় দেখা যাবে মির্জাপুরের গল্প
➤ এ সপ্তাহের ওটিটি
➤ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
➤ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
➤ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
➤ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
➤ ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্তূপ খুঁড়ছে স্থানীয়রা
➤ ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা
➤ গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়
➤ রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে
➤ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের
➤ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir