...
শিরোনাম
ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর ⁜ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম ⁜ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা ⁜ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন ⁜ ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্তূপ খুঁড়ছে স্থানীয়রা ⁜ ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা ⁜ গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায় ⁜ রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে ⁜ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের ⁜ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ ⁜ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫ ⁜ মা ও 3 মেয়েকে কুপিয়ে হত‌্যা ⁜ কুরাসাওকে হারিয়ে আইভরি কোস্টের ইতিহাস ⁜ পবিত্র আশুরা আজ ⁜ ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সড়ক সংস্কারকাজ পরিদর্শনে এমপি জসিম, মান নিশ্চিতের নির্দেশ ⁜ নাঙ্গলকোট পৌরসভার অর্থবছরের চুপিসারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা ⁜ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা ⁜ ২৮ জুন কুমিল্লা সিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ⁜ বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Jun 2026, 11:37 AM

...
ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর News Image

মোহাম্মদ সালাহর মিশর জয়ের দেখা না পেলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্সআপ হিসেবে। শনিবার সিয়াটলে ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ইরানের সঙ্গে ১-১ গোলে ড্র করে শেষ ৩২-এ উঠেছে আফ্রিকার দলটি।

একই সময়ে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বেলজিয়াম।

ম্যাচের শুরুটা ছিল দুর্দান্ত মিশরের। মাত্র পঞ্চম মিনিটে মাহমুদ সাবেরের গোলে এগিয়ে যায় তারা। বিশ্বকাপে এটি ছিল মিসরের ইতিহাসে দ্রুততম গোল।

তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার প্রতিনিধিরা। ইরান পেনাল্টি পেলেও মেহেদি তারেমির দুর্বল শট ঠেকিয়ে দেন গোলরক্ষক মোস্তফা শোবের। কিন্তু ফিরতি বলে ১৪ মিনিটে রামিন রেজাইয়ান গোল করে সমতা ফেরান।

বিরতির পর ম্যাচে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ইরান।

৫৭ মিনিটে কোচ হোসাম হাসান অধিনায়ক মোহাম্মদ সালাহকে তুলে বিশ্রাম দিলেও মিসরের রক্ষণ ছিল দৃঢ়। শেষ দিকে একের পর এক আক্রমণ চালায় ইরান। তারেমির হেড পোস্টে লাগে, সাঈদ এজাতোলাহির শেষ মুহূর্তের শটও পোস্টে প্রতিহত হয়।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে খলিলজাদেহ বল জালে পাঠিয়ে উল্লাসে মেতে উঠেছিল ইরান। কিন্তু ভিএআর পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল হয়।

শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।

এই ড্রয়ে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘জি’-এর রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় মিশর। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। অন্যদিকে বেলজিয়াম নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে গ্রুপসেরা হয়। তিন পয়েন্ট নিয়ে ইরানকে এখন অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় স্থান পাওয়া দলগুলোর হিসাবের দিকে।



ক্যাটেগরি: খেলা
ট্যাগ: আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম

বেলজিয়াম ৫-১ নিউজিল্যান্ডবিশ্বকাপে জয়ের স্বাদ কেমন, তা প্রায় ভুলতে বসেছিল বেলজিয়াম। এর চেয়েও বড় শঙ্ক...

পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
পাশাপাশি চার কবরে মা তিন কন্যা

লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের মরদেহ শুক্রবার রাতে কুমিল্লার হোমনা উপজ...

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর...

ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্তূপ খুঁড়ছে স্থানীয়রা
ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্...

ভেনিজুয়েলার শহরগুলোতে পরপর দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জন এবং হাজারো মানুষ আহত...

ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা
ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও তবে বর্ষা মৌসুমে বাতাসের মান...

গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়
গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়

২০২৬ বিশ্বকাপে নকআউটে ওঠার আশা শেষ পর্যন্ত পূরণ হলো না সৌদি আরবের। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে অভিষিক্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
➤ নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
➤ পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
➤ বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
➤ ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্তূপ খুঁড়ছে স্থানীয়রা
➤ ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা
➤ গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়
➤ রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে
➤ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের
➤ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ
➤ ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
➤ মা ও 3 মেয়েকে কুপিয়ে হত‌্যা
➤ কুরাসাওকে হারিয়ে আইভরি কোস্টের ইতিহাস
➤ পবিত্র আশুরা আজ
➤ ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত
➤ ব্রাহ্মণপাড়ায় সড়ক সংস্কারকাজ পরিদর্শনে এমপি জসিম, মান নিশ্চিতের নির্দেশ
➤ নাঙ্গলকোট পৌরসভার অর্থবছরের চুপিসারে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা
➤ মুরাদনগরে পূর্ব শত্রুতার জেরে পাঁচ সন্তানের জননীকে পিটিয়ে হত্যা
➤ ২৮ জুন কুমিল্লা সিটিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন
➤ বুড়িচংয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir