২০২৬ বিশ্বকাপে নকআউটে ওঠার আশা শেষ পর্যন্ত পূরণ হলো না সৌদি আরবের। গ্রুপ ‘এইচ’-এর শেষ ম্যাচে অভিষিক্ত দল কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিনিধিরা।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 27 Jun 2026, 10:04 AM
গ্রুপ পর্বেই সৌদি আরবের বিদায়
হিউস্টনে অনুষ্ঠিত ম্যাচে জয়ের বিকল্প ছিল না সৌদি আরবের সামনে। কারণ নকআউটে জায়গা করে নিতে হলে তিন পয়েন্টই প্রয়োজন ছিল তাদের। তবে পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে সমানতালে লড়লেও প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে পারেনি জর্জিওস ডোনিসের দল।
ম্যাচের শেষদিকে কেপ ভার্দে একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস দুর্দান্ত সেভ করে দলকে হার থেকে বাঁচান। কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় কাঙ্ক্ষিত জয় আর পায়নি গ্রিন ফ্যালকনসরা।
ফলে তিন ম্যাচে দুটি ড্র ও একটি হারে মাত্র দুই পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় সৌদি আরবকে। প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনের কাছে ৪-০ গোলে হেরেছিল তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইরানকে হারিয়ৈ নকআউটে মিশর
মোহাম্মদ সালাহর মিশর জয়ের দেখা না পেলেও বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে গ্রুপ রানার্সআপ হ...
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম
বেলজিয়াম ৫-১ নিউজিল্যান্ডবিশ্বকাপে জয়ের স্বাদ কেমন, তা প্রায় ভুলতে বসেছিল বেলজিয়াম। এর চেয়েও বড় শঙ্ক...
পাশাপাশি চার কবরে মা তিন কন্যা
লক্ষ্মীপুরের রায়পুরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের মরদেহ শুক্রবার রাতে কুমিল্লার হোমনা উপজ...
বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন বাধ্যতামূলক করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর...
ভেনিজুয়েলায় প্রাণহানি বেড়ে ৫৮৯, প্রিয়জনদের সন্ধানে ধ্বংসস্...
ভেনিজুয়েলার শহরগুলোতে পরপর দুটি ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৯ জন এবং হাজারো মানুষ আহত...
ঢাকার বাতাস সহনীয়, দূষণে শীর্ষে জাকার্তা
বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। বাংলাদেশের রাজধানী ঢাকাও তবে বর্ষা মৌসুমে বাতাসের মান...