...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 20 Jun 2026, 8:46 PM

...
১০ জনের প্যারাগুয়েকেও হারাতে পারল না তুরস্ক News Image

এফএনএস স্পোর্টস:

বিশ^কাপে টিকে থাকার লড়াইয়ে জয় ছাড়া বিকল্প ছিল না তুরস্কের| কিন্তু পুরো দ্বিতীয়ার্ধ একজন বেশি খেলোয়াড় নিয়ে খেলেও ১০ জনের প্যারাগুয়ের রক্ষণ ভাঙতে পারেনি তারা| উল্টো ম্যাচের শুরুতে হজম করা এক গোলই হয়ে যায় তাদের বিদায়ের কারণ| ১,০ গোলের হারে টানা দ্বিতীয় পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিশ^কাপ শেষ হয়ে গেল তুরস্কের| 

বাংলাদেশ সময় গতকাল শনিবার সকালে সান ফ্রান্সিসকোয় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই নাটকীয়তা ছিল| খেলা শুরুর মাত্র ৬৫ সেকেন্ডের মাথায় মিডফিল্ডার মাতিয়াস গালারজা দুর্দান্ত শটে প্যারাগুয়েকে এগিয়ে দেন| চলতি বিশ^কাপে এটিই এখন পর্যন্ত দ্রুততম গোল| এর আগে মরক্কোর ইসমাইল সাইবারির ৭১ সেকেন্ডের গোল ছিল রেকর্ড| 

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২,০ গোলে হেরে চাপে থাকা তুরস্ক গোল শোধে মরিয়া হয়ে ওঠে| তবে প্যারাগুয়ের সংগঠিত রক্ষণভাগ তাদের বারবার হতাশ করে| প্রথমার্ধে হাকান চালহানোলুর ফ্রি কিক থেকে মের্ত মুলদুরের হেড ক্রসবারে লেগে ফিরে আসে, যা ছিল তুরস্কের সেরা সুযোগগুলোর একটি| 

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচে আসে বড় মোড়| প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগুয়েল আলমিরন তুরস্কের মের্ত মুলদুরের সঙ্গে মুখ ঢেকে কথা বলার ঘটনায় ভিএআরের সহায়তায় সরাসরি লাল কার্ড দেখেন| ফিফার নতুন নিয়ম অনুযায়ী বিশ^কাপে এ ধরনের ঘটনায় এটিই প্রথম লাল কার্ড| 

দ্বিতীয়ার্ধে ১০ জনের প্যারাগুয়েকে চেপে ধরে তুরস্ক| একের পর এক আক্রমণ, কর্নার আর ক্রস দিয়েও গোলের দেখা পায়নি ইউরোপের দলটি| পুরো ম্যাচে ৭৮ শতাংশ বলের দখল ছিল তাদের| গোলমুখে নেয় ৩৩টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে| পায় ১২টি কর্নার| ৬৩৮টি পাস দিয়ে ৯০ শতাংশ নিখুঁত পাসের রেকর্ডও গড়ে| কিন্তু পরিসংখ্যানের সেই আধিপত্য স্কোরবোর্ডে কোনো প্রভাব ফেলতে পারেনি| 

অন্যদিকে, মাত্র ২২ শতাংশ বলের দখল নিয়েও প্যারাগুয়ে ম্যাচের শুরুতে পাওয়া সুযোগটি কাজে লাগায় এবং পরে ১০ জন নিয়েই অসাধারণ রক্ষণাত্মক ফুটবল উপহার দেয়| একের পর এক আক্রমণ সামলে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়ে দক্ষিণ আমেরিকার দলটি| 

তুরস্কের জন্য হতাশার জায়গা আরও বড়| প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩০টি শট নিয়েও গোল করতে পারেনি তারা| প্যারাগুয়ের বিপক্ষে আরও ৩৩টি শট নিয়েও ব্যর্থ হয়েছে| দুই ম্যাচ মিলিয়ে ৬০টির বেশি শট নিয়েও গোলশূন্য থাকা দলটি কোনো পয়েন্ট ছাড়াই বিশ^কাপ থেকে বিদায় নিল| 

এই জয়ে প্যারাগুয়ের নকআউট পর্বে ওঠার আশা টিকে থাকল| অন্যদিকে টানা দুই হারে তুরস্কের বিদায় নিশ্চিত হয়ে গেছে| গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা এখন কেবল নিয়মরক্ষার লড়াইয়ে মুখোমুখি হবে শক্তিশালী যুক্তরাষ্ট্রের| 

ম্যাচ শেষে তুরস্কের খেলোয়াড়দের হতাশা ছিল চোখে পড়ার মতো| কেউ হাঁটু গেড়ে বসে পড়েছেন, কেউ মুখ ঢেকে রেখেছেন দুই হাতে| বিপরীতে প্যারাগুয়ের ফুটবলাররা উদযাপনে মেতেছেন গুরুত্বপূর্ণ এই জয়কে ঘিরে| বিশ^কাপের ইতিহাসে দ্রুততম গোলগুলোর একটি এবং ফিফার নতুন নিয়মে প্রথম লাল কার্ডের সাক্ষী হয়ে স্মরণীয় হয়ে থাকল এই ম্যাচ| 




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir