...
শিরোনাম
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ⁜ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র ⁜ কুসিকের মশক নিধন অভিযান ⁜ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার ⁜ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন: ⁜ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব ⁜ শোক সংবাদ মোশাররফ হোসেন ⁜ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের ⁜ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা ⁜ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি ⁜ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ ⁜ শোক সংবাদ প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম ⁜ লালমাইয়ে জেলা প্রশাসক রোজী আকতারের মতবিনিময় সভা ⁜ মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন ’: ইউএনও ⁜ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০ ⁜ ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু ⁜ বাঙ্গরায় চাঞ্চল্যকর আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক পিন্টু গ্রেফতার ⁜ দা্লউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ⁜ চাঁদপুরে ডোপ টেস্ট এর ভয়ে লাপাত্তা এক পুলিশ অফিসার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 14 Jun 2026, 12:42 AM

...
বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প বাস্তবায়ন News Image
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৩ জুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)) কুমিল্লার তত্ত্বাবধানে “গ্রাম সংগঠনের মাধ্যমে প্রতিবেশ-উপযোগী কৃষি প্রযুক্তির সম্প্রসারণ” শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন বছর মেয়াদি এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৪৫ লাখ টাকা।

প্রকল্পের আওতায় দেশের ৮টি জেলার ৩১টি উপজেলায় মোট ২৩২টি গ্রাম সমিতি গঠন করা হচ্ছে। কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, যশোর, নাটোর ও পটুয়াখালী জেলার নির্বাচিত গ্রামগুলোতে প্রকল্পের কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি গ্রামে দুটি করে সমিতি গঠন করা হবে। এসব সমিতিতে ভূমিহীন, প্রান্তিক ও মাঝারি কৃষকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং মোট সদস্যের অন্তত ২০ শতাংশ নারী রাখা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্প এলাকার আর্থ-সামাজিক সূচকের ভিত্তিতে সম্ভাব্য সুফলভোগীদের আয়-ব্যয়, সম্পদ, দারিদ্র্য পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য ও বাসস্থানসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রতিটি গ্রামের জন্য পৃথক “গ্রাম তথ্যবই” প্রস্তুত করা হচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সুফলভোগী নির্বাচন, উপকরণ বিতরণ এবং প্রকল্পের অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে।

প্রকল্পের মাধ্যমে পরিবেশবান্ধব কৃষি কার্যক্রম, শস্য পর্যায় ও শস্য বৈচিত্র্যকরণ, জৈব কৃষি উপকরণ উৎপাদন ও ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হবে। এছাড়া প্রায় ২০০ কৃষককে কেঁচো কম্পোস্ট ও ট্রাইকো-কম্পোস্ট উৎপাদনের জন্য প্রযুক্তিগত সহায়তা ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হবে।

পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে পরীক্ষামূলকভাবে ৫০টি কম্পোস্ট টাম্বলার ইউনিট স্থাপন করে জৈব সার উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণের লক্ষ্যে ৪ হাজার ধানের প্রদর্শনী প্লট, ২ হাজার ৫০০টি সবজি প্লট এবং ৫০০টি ভাসমান সবজি প্লট স্থাপন করা হবে।

এছাড়া ৫০০ কৃষকের জমিতে সূর্যমুখী এবং ১ হাজার ৫০০ কৃষকের জমিতে ভুট্টার প্রদর্শনী প্লট স্থাপন করা হবে। সূর্যমুখী চাষকে উৎসাহিত করতে দুটি সূর্যমুখী তেল উৎপাদন ইউনিট এবং ভুট্টা চাষকে টেকসই করতে আটটি ভুট্টা প্রক্রিয়াজাতকরণ ইউনিট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

প্রকল্প কর্মকর্তারা জানান, টেকসই কৃষি উৎপাদন ও যান্ত্রিকীকরণে সহায়তার জন্য ৪০টি পাওয়ার টিলার বিতরণ করা হবে। এছাড়া দেশের দক্ষিণাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের নির্বাচিত এলাকায় মাছ ও সবজি চাষের সমন্বিত পদ্ধতি (ইন্টিগ্রেটেড ফিশ-ভেজিটেবল কালচার) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে উন্নত পদ্ধতিতে ভুট্টা চাষ, বর্জ্য ব্যবস্থাপনা, ফল ও সবজি উৎপাদন এবং সংগঠন ব্যবস্থাপনাসহ ১০টি ট্রেডে ৪৮৬টি ব্যাচে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে গবেষণালব্ধ ফলাফল প্রচার, প্রকল্প কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং বাজারজাতকরণ নেটওয়ার্ক উন্নয়নের জন্য ৯টি সেমিনার আয়োজনের পরিকল্পনা রয়েছে।

সূত্র জানায়, প্রকল্পভুক্ত গ্রাম সমিতিগুলোর মাসিক সঞ্চয় তহবিল গঠন ও সার্বিক ব্যবস্থাপনা সন্তোষজনক হলে প্রতিটি সমিতিকে সর্বোচ্চ ২ লাখ ৪০ হাজার টাকা বিশেষ অনুদান দেওয়া হবে। এ অর্থ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদভিত্তিক আয়বর্ধক কার্যক্রম এবং বাজারজাতকরণে ব্যয় করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে কৃষি পণ্যের বাজারজাতকরণ নেটওয়ার্ক উন্নত হবে এবং কৃষকদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

প্রকল্পটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মো. আনোয়ার হোসেন ভূঁইয়া এবং সহকারী প্রকল্প পরিচালক হিসেবে রয়েছেন আব্দুল্লাহ আল মামুন।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার

বিশ্বকাপের পর প্রথম অভিযানে যুক্তরাষ্ট্র জাতীয় দল ঢেলে সাজিয়েছেন মৌরিসিও পচেত্তিনো। আসন্ন চারটি ম্যা...

সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র

পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারে ৪৮টি 'এফ-৩৫ লাইটনিং টু' যুদ্ধ...

কুসিকের মশক নিধন অভিযান
কুসিকের মশক নিধন অভিযান

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অভিযান চললেও বিভিন্ন...

কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার

মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ...

যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি...

-মো. মিজানুর রহমান তালুকদার,অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার। প্রতিষ্ঠাতা সভাপতি-সেকা...

ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব

মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পশু চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন অন্ত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
➤ সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
➤ কুসিকের মশক নিধন অভিযান
➤ কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
➤ যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি সেবার জন্য পৃথক লেন:
➤ ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
➤ শোক সংবাদ মোশাররফ হোসেন
➤ কুবিতে সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের দাবি ছাত্রদলের
➤ অ্যাসাইনমেন্ট করতে গিয়ে উদ্যোক্তা, কুবির তিন শিক্ষার্থীর লেদারের জুতার ব্যবসা
➤ ঢাবিতে তোফাজ্জল হত্যা: বিচার শুরু হয়নি দুই বছরেও, অধরা ১৭ আসামি
➤ ব্রাহ্মণপাড়ায় শিক্ষার্থীদের সঙ্গে ক্লাসে ইউএনও, দিলেন ভবিষ্যৎ গড়ার পরামর্শ
➤ শোক সংবাদ প্রধান শিক্ষক শাহীনুল ইসলাম
➤ লালমাইয়ে জেলা প্রশাসক রোজী আকতারের মতবিনিময় সভা
➤ মাদক কারবারিরা সমাজের সবচেয়ে বড় শত্রু, এ‌দের আই‌নের হা‌তে তু‌লে দিন ’: ইউএনও
➤ বুড়িচং প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শিক্ষাশক্তি ঐক্য পরিষদের ফুলেল শুভেচ্ছা
➤ ব্রাহ্মণপাড়ায় ২৮ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১০
➤ ডেঙ্গু আক্রান্ত হয়ে জামায়াত নেতার মৃত্যু
➤ বাঙ্গরায় চাঞ্চল্যকর আনোয়ার মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক পিন্টু গ্রেফতার
➤ দা্লউদকান্দিতে লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা
➤ চাঁদপুরে ডোপ টেস্ট এর ভয়ে লাপাত্তা এক পুলিশ অফিসার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir