প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jun 2026, 12:40 AM
কসবায় দু'পক্ষের মধ্যে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ;
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের মধ্যে গতকাল শনিবার সকাল ৯টা থেকে ২ পর্যন্ত দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে । এ ঘটনায় উভয়পক্ষের অধশতাদিক আহত হয়েছে।
সংঘর্ষ চলাকালে পৌরশহরের কদমতলী প উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কসবা থানা, জেলা ডিবি পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।
দুপুর দুইটায় পর্যন্ত দুপক্ষের সংঘর্ষ চললেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও উভয় পক্ষের মধ্যেই থমথম পরিস্থিতি বিরাজ করছে।
জানা যায়, কসবা পৌরশহরের শাহপুর গ্রামের বাসিন্দা মরিয়ম বেগমকে কসবা হজ্ব কাফেলার মাধ্যমে ওমরা পালনের জন্য সৌদি আরবে নিয়ে যাওয়া হয়। ওমরার আনুষ্ঠানিকতা শেষ করে দেশে ফেরার পথে তার সঙ্গে থাকা একটি লাগেজ হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মরিয়ম বেগমের নাতি নাঈমের সঙ্গে হজ্ব কাফেলার পরিচালক মোয়াল্লেম গিয়াস উদ্দিনের বাকবিতণ্ডা শুরু হয়। গত বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় এ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পূর্ব ঘটনার জের ধরে ওই দুই গ্রামের লোকজন মোবাইল ফোনের মাধ্যমে নিজেদের অনুসারীদের জড়ো করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। গতকাল শনিবার সকাল থেকে দফায় দফায় সংঘর্ষ চলতে থাকে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যানবাহন চলাচল বন্ধ থাকে।
অফিসার ইনচার্জ কসবা থানা নাজনীন সুলতানা বলেন, প্রায় পাচঘন্টা দুই পক্ষের সংঘর্ষের পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী এলাকায় তৎপর রয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
যুক্তরাষ্ট্র দলে ১৬ বছর বয়সি বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার
বিশ্বকাপের পর প্রথম অভিযানে যুক্তরাষ্ট্র জাতীয় দল ঢেলে সাজিয়েছেন মৌরিসিও পচেত্তিনো। আসন্ন চারটি ম্যা...
সৌদি আরবকে ২৪৩০ কোটি ডলারের এফ-৩৫ বিক্রির পথে যুক্তরাষ্ট্র
পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের কাছে ২৪.৩ বিলিয়ন ডলারে ৪৮টি 'এফ-৩৫ লাইটনিং টু' যুদ্ধ...
কুসিকের মশক নিধন অভিযান
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে ডেঙ্গু নিয়ন্ত্রণে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) অভিযান চললেও বিভিন্ন...
কুমিল্লায় আদালত থেকে আসামির পলায়ন, দুই ঘণ্টায় ফের গ্রেপ্তার
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখ...
যানজটে থমকে যাচ্ছে জন-জীবন: ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে চাই জরুরি...
-মো. মিজানুর রহমান তালুকদার,অবসরপ্রাপ্ত উপজেলা সহকারী সমাজ সেবা অফিসার। প্রতিষ্ঠাতা সভাপতি-সেকা...
ব্রাহ্মণপাড়ায় স্বাস্থ্য পরীক্ষা ছাড়া গরু জবাই, নজরদারির অভাব
মোঃ আবদুল আলীম খানকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পশু চিকিৎসকের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই প্রতিদিন অন্ত...