প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jun 2026, 12:39 AM
কুমিল্লা সদর দক্ষিণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির আওতায় কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে এই কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সদর দক্ষিণ উপজেলার বেলতলী এলাকায় নবনির্মিত শিশু হাসপাতালে এ কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এমপি।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মু. রেজা হাসান, সিভিল সার্জন ডা. আলী নুর বশির, সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হেসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী প্রমুখ।
বৃক্ষরোপণ শেষে মনিরুল হক চৌধুরী এমপি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের বিকল্প নেই। গাছের প্রয়োজনীয়তা অনুভব করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি ছিলো দেশব্যাপী গাছ রোপন করা। সে প্রতিশ্রুতি রক্ষায় আজ সে কর্মসূচির উদ্বোধন হলো। তারেক রহমান যে কথা দেন সে কথা রক্ষা করেন।
তিনি বলেন, কুমিল্লায় শিশু হাসপাতাল চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ হাসপাতালের পাশেই মহাসড়কের পাশে কুমিল্লা মেডিকেলের ট্রমা ইউনিট এখানে ট্রমা হাসপাতাল করা হবে। স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা বলেছি। শিগগিরই কাজ শুরু হবে।
তিনি আরও বলেন, কুমিল্লা উন্নতির পথে, কুমিল্লা এগিয়ে যাচ্ছে। কুমিল্লাবাসীকে দেয়া ওয়াদা কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধি, ওয়াসা গঠন, ঢাকা কুমিল্লা সরাসরি রেললাইন চালু, বিমানবন্দর চালু অনেকাংশেই সম্পন্নের পথে। দুয়েকটি দ্রুতই শুরু হবে। কুমিল্লা শহরটা বেলতলি চলে আসছে। প্রশাসনিক দপ্তরগুলো শহরের বাইরে নিয়ে আসলে শহরটা বিকেন্দ্রীকরণ হবে।
আমি প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য জাতির জন্য, দেশের জন্য কাজে লাগাতে চাই। আমার রাজনীতি জনকল্যাণমুখী রাজনীতি। আমি আমৃত্যু জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...