প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Jun 2026, 12:31 AM
মুরাদনগর ˆপয়াপাথরে জনসচেতনতায় মাদকবিরোধী সমাবেশ
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
“মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর জীবন গড়তে চাই” এই স্লোগানে কুমিল্লার মুরাদনগর উপজেলার ˆপয়াপাথর গ্রামে মাদকবিরোধী জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে| শনিবার (১৩ জুন) বিকালে নবীপুর পশ্চিম ইউনিয়নের ˆপয়াপাথর গ্রামের সামাজিক সংগঠন &য়ঁড়ঃ;ˆপয়াপাথর সমাজ কল্যাণ পরিষদ&য়ঁড়ঃ; এর উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়| সমাবেশে সমাজের প্রতিটি স্তরে মাদকের বিস্তার রোধ, তরুণ প্রজন্মকে বিপথগামীতা থেকে ফিরিয়ে আনা এবং পরিবারভিত্তিক সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়| ˆপয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. ফারুক ইসলামে সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান
অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন চৌধুরী| তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে| তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব| তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স
হিসেবে কাজ করছি| মাদকের সাথে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না| এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুঁইয়া, ধামঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন খোকন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সালাউদ্দিন, নবীপুর (পশ্চিম) ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, বিএনপি নেতা ডা. আলী হোসেন ও নবীপুর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম মিয়া| বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়; এটি পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও ভয়াবহ হুমকি| তাই এই সংকট মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমের পাশাপাশি সামাজিক প্রতিরোধ ও জনসম্পৃক্ততা আরও জোরদার করা প্রয়োজন| এ ছাড়া বক্তব্য দেন ˆপয়াপাথর সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. ফারুক ইসলাম, সহ-সভাপতি
সাংবাদিক ইউনুস মিয়া, সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক অলি
মিয়া, নজরুল ইসলাম, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, জাহাঙ্গীর আলম, সওকত হোসেন,
হাজী আবু তাহের ও মাহাবুব মিয়া প্রমূখ|
মাদকবিরোধী সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ গ্রামের সর্বস্তরের জনগণ ¯^তঃস্ফূর্তভাবে
অংশগ্রহণ করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...
ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...
সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...
নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...