প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 13 Jun 2026, 9:41 PM
ডিসেম্বরে আসছে ‘সুড়ঙ্গ-২’, মাসুদ চরিত্রে নিশোর নতুন রূপে আলোচনার ঝড়
এফএনএস বিনোদন:
বাংলাদেশের চলচ্চিত্রে আলোচিত ব্লকবাস্টার ‘সুড়ঙ্গ’-এর সিক্যুেয়ল আনুষ্ঠানিকভাবে আসছে চলতি বছরের ডিসে¤^রেই| নির্মাতা রায়হান রাফী ও প্রযোজনা প্রতিষ্ঠান নিশ্চিত করেছে, ‘সুড়ঙ্গ-২’ ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে প্রি-প্রোডাকশনের কাজ| একই সঙ্গে প্রকাশিত টিজারে আফরান নিশোর নতুন লুক ও সংলাপ ঘিরে দর্শকমহলে ব্যাপক আগ্রহ ˆতরি হয়েছে|
২০২৩ সালের ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল| আফরান নিশোর রুপালি পর্দায় অভিষেক ঘটে এই সিনেমার মাধ্যমেই, যেখানে ‘মাসুদ’ চরিত্রটি তাকে রাতারাতি দর্শকের কাছে জনপ্রিয় করে তোলে| জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বিভাগে ¯^ীকৃতি পাওয়া এই সিনেমাই এখন নতুন সিক্যুেয়লের ভিত্তি ˆতরি করেছে|
সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ফিরছে ‘সুড়ঙ্গ-২’| নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, গল্পটি শুরু হবে প্রথম পর্বের শেষ জায়গা থেকেই, তবে এবার ক্যানভাস আরও বড়, নির্মাণ আরও আন্তর্জাতিক মানের| প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট জানিয়েছে, দর্শকের প্রত্যাশা মাথায় রেখে প্রতিটি ধাপে সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টা চলছে|
এসভিএফ এন্টারটেইনমেন্টের সহপ্রতিষ্ঠাতা মহেন্দ্র সনি বলেন, “‘সুড়ঙ্গ’র সাফল্য দেখিয়েছে স্থানীয় গল্পও বিশ^মানের হতে পারে| ‘সুড়ঙ্গ-২’ শুধু একটি সিক্যুেয়ল নয়, এটি হবে বাংলা সিনেমার ভবিষ্যৎকে সামনে এগিয়ে নেওয়ার একটি প্রয়াস|”
পরিচালক রায়হান রাফীও জানিয়েছেন, এই সিনেমা তার জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়| তিনি বলেন, “‘সুড়ঙ্গ’ আমার ক্যারিয়ারের মাইলফলক| দর্শকের ভালোবাসা আমাদের ওপর বড় দায়িত্ব ˆতরি করেছে| এবার আমরা এমন একটি গল্প বলতে চাই, যা শুধু ধারাবাহিকতা নয় বরং নতুন একটি সিনেমাটিক জার্নি|”
প্রথম সিনেমায় ‘মাসুদ’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ানো আফরান নিশো বলেন, “আমার প্রথম চলচ্চিত্র সুড়ঙ্গ সবসময়ই বিশেষ| দর্শকের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করেছে| সুড়ঙ্গ-২’তে নতুন গল্প, নতুন চ্যালেঞ্জ এবং নতুন কিছু চমক অপেক্ষা করছে|”
এদিকে শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত দেড় মিনিটের টিজার ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে| টিজারে দেখা যায়, অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটছেন মাসুদ চরিত্রে নিশো| সংলাপে তাকে বলতে শোনা যায়, “এই দুনিয়ায় ভালো মানুষের কোনো দাম নেই|”
টিজারে আরও দেখা যায়, শক্তিশালী অ্যাকশন দৃশ্যের পাশাপাশি খলনায়ক মিখাইলকে ঘিরে নতুন সংঘাতের ইঙ্গিত| মাসুদের হাতে ‘ময়না’ নামের ট্যাটু দর্শকদের নজর কাড়ে, যা প্রথম পর্বের আবেগী সংযোগকে আবারও সামনে নিয়ে আসে|
প্রযোজনা সূত্রে জানা গেছে, সিনেমাটি চলতি বছরের ডিসে¤^রেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে| শিগগিরই অন্যান্য অভিনয়শিল্পী ও শুটিং সূচি প্রকাশ করা হবে| সব মিলিয়ে ‘সুড়ঙ্গ-২’ এখন শুধু একটি সিনেমা নয়, বরং নতুন প্রত্যাশার নাম হয়ে উঠেছে চলচ্চিত্রপ্রেমীদের কাছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অবসর ঘোষণা নয়, নেশনস লিগে রোনালদোকে নিয়েই পর্তুগাল
এফএনএস স্পোর্টস: ৪১ বছর বয়সেও পর্তুগাল জাতীয় দলে নিজের জায়গা ধরে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন ক...
এশিয়া কাপের দুই ট্রফিই বিসিসিআই দপ্তরে আসবে, সময়সীমা জানালেন...
এফএনএস স্পোর্টস: এশিয়া কাপের পুরুষ ও নারী বিভাগের দুই ট্রফিই শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিস...
ব্যালন ডি’অরের মানদণ্ড নিয়ে ইয়ামালের প্রশ্ন, মেসি-রোনালদোর উ...
এফএনএস স্পোর্টস:ব্যালন ডি’অর পুরস্কার নির্ধারণের বর্তমান মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সেলোনার তরু...
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে বার্সেলোনায় জেজে গ্যাব্রিয়েল
এফএনএস স্পোর্টস: ম্যানচেস্টার ইউনাইটেডের ১৫ বছর বয়সী প্রতিভাবান ফরোয়ার্ড জেজে গ্যাব্রিয়েল সম্ভাব্য দ...
তিন কোম্পানির সিস্টেম হ্যাক করল গুগলের জেমিনি
এফএনএস বিদেশ : এআইকে নিয়ন্ত্রণে রাখতে যতই চেষ্টা করা হচ্ছে, ততই যেন তা নির্ধারিত সীমার বাইরে চলে যাচ...
ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
এফএনএস বিদেশ : ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের ইসফাহানের ক্ষেপণাস্ত্র স্থাপনার তথ্য দে...