প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jun 2026, 12:35 AM
সড়কে ভাড়া নৈরাজ্যের বিরুদ্ধে মাঠে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লা-মিরপুর সড়কে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকাল থেকে কুমিল্লা-মিরপুর সড়কের ব্রাহ্মণপাড়া অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা চালকদের সতর্ক করা হয় এবং নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি যাত্রীদেরও অতিরিক্ত ভাড়া না দিতে উদ্বুদ্ধ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-মিরপুর সড়কে ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লার শাসনগাছা পর্যন্ত সিএনজিচালিত অটোরিকশার নির্ধারিত ভাড়া ৬০ টাকা হলেও বিভিন্ন অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বাড়তে থাকায় জনদুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানের সময় পুলিশ সদস্যরা সিএনজি যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ভাড়া সংক্রান্ত অভিযোগ যাচাই করেন, একই সঙ্গে তারা সিএনজি চালকদের সঙ্গেও কথা বলেন।
পুলিশের এ অভিযানে সড়কে চলাচলকারী যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত নজরদারি থাকলে ভাড়া নৈরাজ্য অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।
এ সড়কের কয়েকজন যাত্রী জানান, দীর্ঘদিন ধরে সিএনজি চালকরা নির্ধারিত ভাড়া না নিয়ে নিজেদের ইচ্ছেমতো ভাড়া আদায় করছেন। এতে এ সড়কে চলাচলকারী যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করে এবং নিয়মিত তদারকির দাবি জানান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। কোনো পরিবহন চালক বা মালিক অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...