...
শিরোনাম
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ⁜ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার ⁜ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা ⁜ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি ⁜ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান ⁜ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০ ⁜ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ ⁜ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন ⁜ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী ⁜ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ⁜ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত ⁜ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ⁜ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প ⁜ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা ⁜ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান ⁜ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jun 2026, 8:57 PM

...
কাশ্মীরে আওয়ামী অ্যাকশন কমিটির ব্যাপক বিক্ষোভ-সংঘর্ষ, নিহত ১৫ News Image

এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন| নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং চারজন নিরাপত্তা কর্মকর্তা রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে| বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে আঞ্চলিক আইনসভায় সংরক্ষিত ১২টি আসন| এসব আসন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে কয়েক দশক আগে পাকিস্তানে চলে আসা শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে| স্থানীয় অধিকারকর্মীরা এর বিরোধিতা করে আসছেন| এই ইস্যুতে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটি (জেএসএসসি) নামে বিভিন্ন সংগঠনের একটি জোট বিক্ষোভের ডাক দেয়| তবে কর্তৃপক্ষ সংগঠনটিকে রাষ্ট্রদ্রোহ ও সহিংসতার অভিযোগে নিষিদ্ধ ঘোষণা করে এবং এর নেতাদের গ্রেপ্তারে পুরস্কারও ঘোষণা করে| এসব পদক্ষেপ সত্ত্বেও হাজারো মানুষ রাজধানী মুজাফফরাবাদের দিকে পদযাত্রা শুরু করে| তাদের অভিযোগ, আইনসভার প্রায় এক-চতুর্থাংশ আসন এমন ব্যক্তিদের জন্য সংরক্ষিত, যারা বর্তমানে এই অঞ্চলে বসবাস করেন না| স্থানীয় কর্মকর্তাদের হিসেবে, ১০ হাজারের বেশি বিক্ষোভকারীর একটি বিশাল বহর বর্তমানে রাওয়ালাকোট শহরের বাইরে অবস্থান করছে| পুঞ্চ জেলার কমিশনার সরদার ওয়াহিদ খান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনী টহল জোরদার করেছে এবং বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে| স্থানীয় মসজিদগুলো থেকেও বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানানো হচ্ছে| নতুন করে সহিংসতার আশঙ্কা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আশ^াস দিয়েছে কর্তৃপক্ষ| এদিকে মুজাফফরাবাদ ও রাওয়ালাকোটে নিরাপত্তা জোরদার করা হয়েছে| রাজধানীর আকাশে নজরদারির জন্য হেলিকপ্টার টহলও চালানো হচ্ছে| এই উত্তেজনার মধ্যেই অঞ্চলটিতে গত বুধবার মুজাফফরাবাদে একটি সামরিক এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এতে থাকা ২২ জনের সবাই নিহত হন| পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, উড্ডয়নের কিছুক্ষণ পর কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটে|

কেন চলছে বিক্ষোভ?

আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য আঞ্চলিক আইনসভা নির্বাচনে ১২টি আসন কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে| এসব আসনে স্থানীয় বাসিন্দারা প্রার্থী হতে পারেন না, যদিও আসনগুলো আইনসভার প্রায় এক-চতুর্থাংশ| সংরক্ষিত আসনের ব্যবস্থা বহু বছর আগে চালু করা হয়েছিল, যাতে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে বাস্তুচ্যুত হয়ে পাকিস্তানে আশ্রয় নেয়া ব্যক্তিরা অঞ্চলটির শাসনব্যবস্থায় প্রতিনিধিত্ব বজায় রাখতে পারেন| যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির দাবি, সংরক্ষিত আসন ব্যবস্থা স্থানীয় জনগণের প্রতিনিধিত্বকে ক্ষুণ্ন করছে| তাদের মতে, আইনসভার সব আসনই ওই অঞ্চলের স্থায়ী বাসিন্দাদের জন্য উন্মুক্ত হওয়া উচিত| তবে কর্তৃপক্ষ বলছে, সংরক্ষিত আসনগুলো অপরিহার্য এবং এগুলো সাংবিধানিকভাবে সুরক্ষিত| পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের সুপ্রিম কোর্টও সম্প্রতি এক মতামতে জানিয়েছে, প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক সমঝোতা বা জনচাপের মাধ্যমে এসব আসন বাতিল করা যাবে না| স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৫ জুন সন্ত্রাসবিরোধী আইনের অধীনে জেএএসি-কে নিষিদ্ধ করা হয়| তাদের দাবি, দলটি সন্ত্রাসে জড়িত এবং রাষ্ট্রের শান্তি ও নিরাপত্তার জন্য ক্ষতিকর আচরণ করেছে|

সংঘাতের সূত্রপাত

গত বছর নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ আওয়ামী অ্যাকশন কমিটির সংঘর্ষের পর থেকেই উত্তেজনা বাড়তে থাকে| ওই সময় সংগঠনটি ৩৮ দফা দাবি উত্থাপন করেছিল| সরকারের দাবি, এর মধ্যে ৩৭টি দাবি মেনে নেয়া হয়েছে| তবে সংরক্ষিত আসন বাতিলের দাবি পূরণ সম্ভব নয়| চলতি সপ্তাহের শুরুতে রাওয়ালাকোটে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ১২ জন নিহত হন, যার মধ্যে চারজন নিরাপত্তা সদস্য ছিলেন| গত মঙ্গলবার কোটলি শহরে আরও তিনজন নিহত হন| এ পর্যন্ত সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন| নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে| মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে বিক্ষোভ দমনে ইন্টারনেট বন্ধ, ব্যাপক গ্রেপ্তার এবং প্রাণঘাতী শক্তি ব্যবহারের সমালোচনা করেছে| সংস্থাটি বলেছে, এসব পদক্ষেপ অঞ্চলের মানবাধিকার পরিস্থিতির অবনতির ইঙ্গিত দেয়|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার

i চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্...

শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন
শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রে...

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শ্র...

দেবিদ্বারে ১১ হাসপাতাল ও    ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০    হাজার টাকা জরিমানা
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...

দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম  সনদ দেওয়ার অভিযোগে ইউপি  প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...

মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...

ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
➤ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
➤ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
➤ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি
➤ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান
➤ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
➤ কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
➤ বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
➤ কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বুঝিয়ে দিলেন সমাজবাসী
➤ জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
➤ বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
➤ রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ
➤ জাতীয় মঞ্চে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের তিন উদ্ভাবনী প্রকল্প
➤ বুড়িচংয়ে মাদক সেবনের দায়ে ১১ জন আটক, ৩ জনের সাজা
➤ কুবির ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের দায়িত্বে রেজিস্ট্রার মুজিবুর রহমান
➤ হোমনায় পানি সরবরাহ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দূর্ণীতির অভিযোগ
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir