প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 12 Jun 2026, 8:51 PM
আয়াতুল্লাহ আলি খামেনির শোক অনুষ্ঠান পিছিয়ে দিলো ইরান
এফএনএস আনন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোক অনুষ্ঠান পিছিয়েছে দেশটির সরকার| গতকাল ইরানের ফারস নিউজ এজেন্সিকে এ তথ্য নিশ্চিত করেছেন রাজধানী তেহরানের মেয়র আলীরেজা জাকানি| এর আগে ইরানের সরকার জানিয়েছিল, আরবি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের প্রথম ১০ দিনের মধ্যে হবে সর্বোচ্চ নেতার রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান| সেই হিসেবে চলতি জুন মাসের মাঝামাঝি এ অনুষ্ঠান হওয়ার কথা ছিল| তবে এবার মেয়র আলীরেজা জাকানি জানিয়েছেন, খামেনির রাষ্ট্রীয় শোক অনুষ্ঠান হবে মহররমের দ্বিতীয় ১০ দিনের যেকোনও সময়ে| অর্থাৎ ইংরেজি বর্ষপঞ্জি অনুসারে, ২৬ জুন থেকে ৫ জুলাই-এই ১০ দিনের মধ্যে হবে খামেনির শোক অনুষ্ঠান| জানা গেছে, পবিত্র আশুরার কারণে খামেনির শোক অনুষ্ঠান পিছিয়ে দেয়া হয়েছে| প্রসংগত, ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান ঘটাতে গত ২৮ ফেব্রুয়ারি একযোগে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল| সেদিনই খামেনি ও তার পরিবারের একাধিক সদস্য প্রাণ হারান| এ ছাড়া ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাও সেই হামলায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন| এই হামলায় গুরুতর আহত হন খামেনির ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি| খামেনির মরদেহ সংরক্ষিত অবস্থায় আছে, এখনও দাফন হয়নি| ইরানের সরকার জানিয়েছে, রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানের মাধ্যমে তার মরদেহ দাফন করা হবে| এর আগে গত ৪ মার্চ থেকে তিন দিনব্যাপী খামেনির বিদায় অনুষ্ঠানের ঘোষণা দিয়েছিল ইরানি কর্তৃপক্ষ| তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় আয়োজনের প্রস্তুতিতে জটিলতা দেখা দেয়| পরে সে পরিকল্পনা স্থগিত করা হয়|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...