প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Jun 2026, 10:58 PM
তবে কি প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার?
আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ শিরোপা) জয়ের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বিশ^চ্যাম্পিয়ন ব্রাজিল| কিন্তু মাঠের লড়াই গড়ানোর ঠিক ২৪ ঘণ্টা আগে সেলেসাও শিবিরে বড় ধরনের এক ধাক্কা লেগেছে| প্রথম ম্যাচ তো বটেই, বিশ^কাপের শুরুর দিকে দলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের খেলা নিয়ে ˆতরি হয়েছে চরম অনিশ্চয়তা| ফরাসি জনপ্রিয় ফুটবল সংবাদমাধ্যম ফুটমেরকাতো এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছে, নেইমার এখনও দলের সঙ্গে ¯^াভাবিক অনুশীলনে ফিরতে পারেননি| তার ইনজুরি থেকে পুরোপুরি সেরে ওঠার প্রক্রিয়াটি আগের চেয়ে আরও বেশি জটিল হয়ে পড়েছে| গত ১৭ মে ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফ মাসলে চোট পান ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড| পরবর্তীতে ব্রাজিলের জাতীয় দলের মেডিকেল টিম পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছিল, তার সেরে উঠতে অন্তত তিন সপ্তাহ সময় লাগবে| তবে বিশ^কাপ দল নিউ জার্সিতে নিবিড় অনুশীলন করলেও নেইমার এখনো মূল দলের সাথে যোগ দিতে পারেননি| তাকে একা একা জিম এবং সাইক্লিং করে ফিটনেস ফিরে পাওয়ার চেষ্টা করতে দেখা গেছে| ফুটমেরকাতোর রিপোর্ট অনুযায়ী, পুনর্বাসন প্রক্রিয়ায় কিছুটা জটিলতা দেখা দেওয়ায় মরক্কোর বিপক্ষে উদ্বোধনী ম্যাচে নেইমারের মাঠে নামার সম্ভাবনা এখন শূন্যের কোঠায়| দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকার পর কোচ কার্লো আনচেলত্তি এবার অনেক আলোচনা-সমালোচনার পর নেইমারকে বিশ^কাপের দলে ডেকেছিলেন| নেইমার নিজেও তার এই চতুর্থ বিশ^কাপকে ক্যারিয়ারের শেষ বিশ^কাপ হিসেবে ঘোষণা দিয়ে বেশ আবেগী বার্তা দিয়েছিলেন| কিন্তু প্রথম ম্যাচেই তার অনুপস্থিতি দলের কৌশলে বড় পরিবর্তন আনতে বাধ্য করছে কোচ আনচেলত্তিকে| তবে দলের মেডিকেল টিমের একটি সূত্র জানিয়েছে, প্রথম ম্যাচ মিস করলেও ১৯ জুন হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচ অথবা ২৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ দিয়ে নেইমার মাঠে ফিরতে পারেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...