...
শিরোনাম
ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি ⁜ মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল ⁜ ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা ⁜ গ্লোবাল সুপার লিগ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স ⁜ হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল ⁜ ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮ ⁜ ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ ⁜ মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি ⁜ ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য ⁜ বক্স অফিসে ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’ ⁜ বিবাহবার্ষিকীতে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানালেন ওমর সানী ⁜ ফের ইধিকা পালের সাথে শাকিব খানের জুটি বাঁধার গুঞ্জন ⁜ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ⁜ বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনগত সুরক্ষা প্রার্থনা। ⁜ বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায় ⁜ জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গণমিছিল ⁜ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্লায় গ্রেফতার ⁜ কুমিল্লায় জুলাই স্মৃতি সমাবেশ অনুষ্ঠিত, কুসিক প্রশাসকের আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান ⁜ ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না’—ভিপি সাদিক কায়েম ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Jun 2026, 12:28 AM

...
জেলার পর বিভাগেও শ্রেষ্ঠ হলেন ব্রাহ্মণপাড়ার ইউএনও মাহমুদা জাহান News Image

মো. আনোয়ারুল ইসলাম।।

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। বৃহস্পতিবার (৪ জুন) বিভাগীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন এবং সদস্যসচিব ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারী পরিচালক ফাতেমা মেহের ইয়াসমিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ ইউএনও হিসেবে নির্বাচিত হয়েছিলেন মাহমুদা জাহান। বিভাগীয় পর্যায়ে এ স্বীকৃতি অর্জনের মাধ্যমে তিনি ব্রাহ্মণপাড়ার জন্য আরও একটি গৌরব বয়ে আনলেন। মাহমুদা জাহানের এ অর্জনের খবরে উপজেলাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা এবং নানা শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান রিপন ভূইয়া বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই মাহমুদা জাহান শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আন্তরিকতার পরিচয় দিয়ে আসছেন। তাঁর এ অর্জন ব্রাহ্মণপাড়াবাসীর জন্য গর্বের বিষয়।
শিক্ষানুরাগী ও একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী বলেন, প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমকে গতিশীল করতে ইউএনও মাহমুদা জাহান নিরলসভাবে কাজ করেছেন। তাঁর এ স্বীকৃতি প্রাপ্য এবং এটি উপজেলার শিক্ষা খাতের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন।
ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মেদ লাভলু বলেন, একজন দক্ষ, সৎ ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে মাহমুদা জাহান সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা হালিমা পারভীন বলেন, উপজেলার প্রাথমিক শিক্ষার উন্নয়নে ইউএনও সবসময় সহযোগিতামূলক ভূমিকা পালন করেছেন। বিদ্যালয় পরিদর্শন, শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে তাঁর সক্রিয় অংশগ্রহণ প্রশংসনীয়।
নিজের অনুভূতি জানাতে গিয়ে মাহমুদা জাহান বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। এটি উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল। প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য আরও উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আগামীতেও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। তিনি বলেন, ‘শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। শিক্ষাবান্ধব ব্রাহ্মণপাড়া গড়ে তুলতে আমরা সম্মিলিতভাবে কাজ করছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষ মনে করছেন, মাহমুদা জাহানের এই রাষ্ট্রীয় স্বীকৃতি ভবিষ্যতে উপজেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে আরও বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি

বিশ^কাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা| ১-০ ব্যবধানের ওই পরাজয় কাঁদিয়...

মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল
মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল

রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু হলো গত শনিবার| প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে তার দল ২-...

ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা
ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা

বিশ^কাপে বিতর্কিত বিনিয়োগ থেকে সরে এসেছে ফিফা| কিন্তু এই সংস্থার প্রধান জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি আ...

গ্লোবাল সুপার লিগ  ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স
গ্লোবাল সুপার লিগ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়...

আধুনিক টি-টোয়েন্টিতে দুইশ-আড়াইশ রানকেও নিরাপদ স্কোর মনে করা হয় না| এই ধরনের চ্যালেঞ্জিং স্কোর করেও আ...

হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল
হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল

দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের শুরুটা ভালো হলো না| নিজেদের প্রথম ম্...

ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮
ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত...

এফএনএস বিদেশ : গাজায় হামাসের নিরস্ত্রীকরণ ও যুদ্ধবিরতি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
➤ মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল
➤ ইনফান্তিনোকে সড়াতে আদা জল খেয়ে লেগেছে উয়েফা
➤ গ্লোবাল সুপার লিগ ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন হলো গায়ানা আমাজন ওয়ারিয়র্স
➤ হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল
➤ ট্রাম্পের শান্তি উদ্যোগের মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৮
➤ ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ
➤ মাদক সাময়িক আনন্দ দিলেও জীবনকে ধ্বংস করে: তরুণদের সতর্ক করলেন মোদি
➤ ছয় বছর পর খুললো নাথু লা, ফিরলো ভারত-চীনের সিল্ক রুট বাণিজ্য
➤ বক্স অফিসে ইতিহাস গড়লো ‘স্পাইডারম্যান: ব্র্যান্ড নিউ ডে’
➤ বিবাহবার্ষিকীতে স্ত্রী মৌসুমীকে শুভেচ্ছা জানালেন ওমর সানী
➤ ফের ইধিকা পালের সাথে শাকিব খানের জুটি বাঁধার গুঞ্জন
➤ কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী
➤ বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনগত সুরক্ষা প্রার্থনা।
➤ বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায়
➤ জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গণমিছিল
➤ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্লায় গ্রেফতার
➤ কুমিল্লায় জুলাই স্মৃতি সমাবেশ অনুষ্ঠিত, কুসিক প্রশাসকের আহত যোদ্ধাদের চিকিৎসা সহায়তা প্রদান
➤ ‘জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না’—ভিপি সাদিক কায়েম
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir