প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 6 Jun 2026, 9:16 PM
হরমুজে চাপ দিয়ে যুক্তরাষ্ট্রকে পিছু হটাল ইরান: খামেনির উপদেষ্টা
এফএনএস বিদেশ :
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে হরমুজ প্রণালির গুরুত্বকে ঘিরে ওয়াশিংটন-তেহরান টানাপোড়েনের মধ্যেই এক বিস্ফোরক দাবি করলেন আলি আকবর ভেলায়াতি| ইরানের সর্বোচ্চ নেতার এই প্রভাবশালী উপদেষ্টা জানিয়েছেন, হরমুজে ইরানের চাপের কারণে মার্কিন কৌশল এখন পুরোপুরি ব্যর্থ| গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ভেলায়াতি বলেন, ইরানের ক্রমবর্ধমান শক্তির ফলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য বদলে গেছে| এর জেরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হরমুজ প্রণালি আবার ¯^াভাবিকভাবে চালু করতে অস্থায়ী সমঝোতার পথ খুঁজতে বাধ্য হতে হয়েছে| তিনি একে ইরানের বিরুদ্ধে চাপ প্রয়োগ নীতির বড় ধরনের ব্যর্থতা এবং প্রতিরোধ শক্তির উল্লেখযোগ্য সাফল্য বলে অভিহিত করেছেন| এদিকে খামেনির আরেক উপদেষ্টা মোহসেন রেজায়ি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তিতে যেতে হলে প্রথম শর্ত হিসেবে ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলারের সম্পদ ফেরত দিতে হবে| তিনি এটিকে ট্রাম্পের জন্য বিশ্বাসের পরীক্ষা বলে উল্লেখ করেন| রেজায়ি আরও সতর্ক করে দিয়ে বলেন, যদি নতুন করে যুদ্ধ শুরু হয়, তাহলে তা শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না| লোহিত সাগর, ভূমধ্যসাগর এবং ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে| সূত্র: টাইমস অব ইন্ডিয়া
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...