...
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী ⁜ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল ⁜ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন ⁜ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী ⁜ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ⁜ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প ⁜ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি ⁜ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক ⁜ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস ⁜ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু ⁜ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা ⁜ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর ⁜ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ⁜ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা ⁜ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা ⁜ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি ⁜ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান ⁜ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন ⁜ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Jun 2026, 8:30 PM

...
ভক্তদের ধন্যবাদ জানিয়ে ডুলি বললেন, ‘আপনাদের উন্মাদনা ছিল অবিশ্বাস্য News Image

এফএনএস স্পোর্টস:

টমাস ডুলির অধীনে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম ম্যাচটি শেষ হয়েছে ঐতিহাসিক জয় দিয়ে| তবে নবনিযুক্ত এই আমেরিকান কোচ ম্যাচের ফলাফলে যেমন মুগ্ধ হয়েছেন, তেমনি অন্য একটি বিষয় তার মন কেড়ে নিয়েছে| গত শুক্রবার রাতে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সান মারিনোর মাটিতে তাদের বিপক্ষে বাংলাদেশ তুলে নিয়েছে ২-১ গোলের স্মরণীয় জয়| এরপর সান মারিনো স্টেডিয়ামে লাল-সবুজের দলকে উৎসাহ দিতে আসা হাজার হাজার বাংলাদেশি সমর্থককে অভিনন্দন জানিয়েছেন ডুলি| তার মতে, এই জয়ের পেছনে ভক্তদের সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে| সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ডুলি লিখেছেন, 'সান মারিনোয় কী অবিশ^াস্য একটি রাত কাটল!' 'বাংলাদেশের ২-১ গোলের জয় এবং লড়াই, আত্মবিশ^াস ও প্রাণশক্তিতে পূর্ণ একটি পারফরম্যান্স|' 'তবে আমি বিশেষ ধন্যবাদ জানাতে চাই আমাদের সঙ্গে থাকা হাজার হাজার বাংলাদেশি সমর্থককে| আপনাদের উন্মাদনা ছিল অবিশ^াস্য|' ইউরোপের বিভিন্ন প্রান্ত ও ইতালির নানা শহর থেকে আসা এই প্রবাসী সমর্থকরা ম্যাচজুড়ে প্রাণবন্ত পরিবেশ ˆতরি করেছিলেন| প্রথমার্ধে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের হেডে বাংলাদেশ দল এগিয়ে যাওয়ার পর এবং ম্যাচের শেষদিকে তারই জয়সূচক গোলের পর গ্যালারিতে উদযাপনের জোয়ার বয়ে যায়| ডুলি মনে করেন, পুরো ম্যাচে খেলোয়াড়রা গ্যালারির এই উন্মাদনা থেকেই প্রাণশক্তি পেয়েছে| তিনি আরও লিখেছেন, 'প্রথম মিনিট থেকে শেষ বাঁশি বাজা পর্যন্ত আপনাদের কণ্ঠ, আবেগ ও অবিরাম সমর্থন দলকে বাড়তি শক্তি জুগিয়েছে|' 'কঠিন মুহূর্তগুলোতে আপনারা আমাদের লড়াই চালিয়ে যেতে সাহায্য করেছেন| গুরুত্বপূর্ণ সময়ে আপনারা আমাদের সামনে এগিয়ে নিয়েছেন| আর তাই, এই জয় আমাদের সবার|' 'খেলোয়াড়রা পুরো ৯০ মিনিট আপনাদের এই সমর্থন টের পেয়েছে এবং এটাই আসল পার্থক্য গড়ে দিয়েছে|' সান মারিনোর বিপক্ষে এই জয়ের মাধ্যমে বেশ কয়েকটি ইতিহাস ˆতরি হয়েছে| ইউরোপের কোনো দলের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম জয়| আর ইউরোপের মাটিতে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই এই সাফল্য এসেছে লাল-সবুজ জার্সিধারীদের| পাশাপাশি গত মাসে জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর কোচ ডুলিরও যাত্রা শুরু হয়েছে জয় দিয়ে| বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের ফুটবল দর্শন নিয়ে ডুলি বলেছিলেন, 'আমি ফুটবল খেলতে ভালোবাসি, বলের পেছনে ছুটতে নয়|' সান মারিনোর বিপক্ষে ম্যাচে তার সেই কথার প্রতিফলন দেখা গেছে| বাংলাদেশ ৪-৩-৩ ফরমেশনে মাঠে নেমেছিল, যা সাম্প্রতিক বছরগুলোতে জাতীয় দলে খুব একটা দেখা যায়নি| শারীরিকভাবে শক্তিশালী প্রতিপক্ষের বিপরীতে রক্ষণাত্মক কৌশলে না গিয়ে সফরকারীরা আক্রমণাত্মক মনোভাব দেখায় এবং সুযোগ পেলেই ¯^াগতিকদের ওপর চেপে বসার মানসিকতা প্রদর্শন করে| ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে তপুর জয়সূচক গোলটি মাঠে থাকা বাংলাদেশি সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উল্লাসের জন্ম দেয়, যা ডুলির হৃদয় ছুঁয়ে গেছে| তিনি সবশেষে লিখেছেন, 'আপনাদের এই আবেগের জন্য ধন্যবাদ| আমাদের ওপর বিশ^াস রাখার জন্য ধন্যবাদ| বাংলাদেশ ফুটবলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ|' 'একসাথে, আমরা এভাবে অসম্ভবকে জয় করে যাব|'




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...

জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...

কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...

কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...

গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...

মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
➤ অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
➤ অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
➤ নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
➤ কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
➤ গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চরম ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
➤ নিমসার উচ্চ বিদ্যালয়ে গোল্ডেন সোসাইটি ফাউন্ডেশনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প
➤ ব্রাহ্মণপাড়ায় কাদাপানিতে ভারতীয় বিয়ার, গ্রেপ্তার পরোয়ানাভুক্ত আসামি
➤ তিতাসে সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ কার্যক্রম সংগঠনের ৮জন আটক
➤ ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবি শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌস
➤ কুবিতে কর্মকর্তা-কর্মচারীদের ১২ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ শুরু
➤ শাহরাস্থিতে কৃষি জমির মাটি কাটায় অপরাধে ২ লাখ টাকা জরিমানা
➤ পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান হলেন মনোহরগঞ্জের ড. একে এম জাহাঙ্গীর
➤ কুমিল্লায় যুবদলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল
➤ মুরাদনগরে কওমি মাদরাসার সহস্রাধিক শিক্ষকের প্রশিক্ষণ কর্মশালা
➤ অপ্রতিম হত্যা: আসামিদের মধ্যে অনুশোচনার ছাপ নেই, বক্তব্য পাল্টাচ্ছেন তুহিনের মা
➤ চৌদ্দগ্রামে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে, লক্ষাধিক মানুষের স্বস্তি
➤ কুমিল্লায় ৬১ শ্রমিক ও পরিবারের মাঝে ৩৮ লাখ টাকার অনুদান
➤ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ড. মোঃ শাহাদাৎ হোসেন
➤ বজ্রপাত রোধে কুমিল্লায় ৫ হাজার তালবীজ রোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir