প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 6 Jun 2026, 8:28 PM
তীব্র সমালোচনার মুখে সিদ্ধান্ত বদল, পানির বোতল নেওয়ার অনুমতি দিল ফিফা
এফএনএস স্পোর্টস:
তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে ২০২৬ ফিফা বিশ^কাপে দর্শকদের জন্য পানির বোতল বহন সংক্রান্ত নীতিতে পরিবর্তন এনেছে ফিফা| পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল নিষিদ্ধ রাখলেও নির্দিষ্ট শর্তে একবার ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে নেওয়ার অনুমতি দিয়েছে বিশ^ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি| গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় ফিফা জানায়, যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিতব্য বিশ^কাপের ম্যাচগুলোতে দর্শকেরা সর্বোচ্চ ৫৯০ মিলিলিটার ধারণক্ষমতার নরম প্লাস্টিকের, ফ্যাক্টরি-সিলড ও একবার ব্যবহারযোগ্য পানির বোতল সঙ্গে নিয়ে প্রবেশ করতে পারবেন| তবে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শক্ত প্লাস্টিক বা ধাতব ˆতরি পুনর্ব্যবহারযোগ্য পানির বোতল স্টেডিয়ামে বহনের ওপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে| এর আগে ফিফার মূল স্টেডিয়াম নীতিমালায় দর্শকদের সর্বোচ্চ এক লিটার ধারণক্ষমতার খালি ও ¯^চ্ছ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল নিয়ে প্রবেশের অনুমতি ছিল| কিন্তু পরে হালনাগাদ নির্দেশনায় সেই সুবিধা বাতিল করা হলে সমর্থক গোষ্ঠী, রাজনীতিক এবং বিভিন্ন মহল থেকে ব্যাপক সমালোচনা শুরু হয়| ফিফা দাবি করে, খেলোয়াড়, রেফারি, দর্শক, ¯ে^চ্ছাসেবক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল| সংস্থাটির মতে, সম্ভাব্য ঝুঁকি ও দুর্ঘটনা এড়াতে পুনর্ব্যবহারযোগ্য বোতল নিষিদ্ধ করা প্রয়োজন| তবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিভিন্ন শহরে বিশ^কাপ চলাকালে তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে| এমন পরিস্থিতিতে পানির বোতল নিষিদ্ধের সিদ্ধান্তকে অযৌক্তিক বলে আখ্যা দেন সমর্থক ও সমালোচকেরা| ইংল্যান্ডের সমর্থক সংগঠন ‘দ্য ফ্রি লায়ন্স’ অভিযোগ করে, এই সিদ্ধান্তের মাধ্যমে স্টেডিয়ামের ভেতরে পানীয় বিক্রি থেকে অতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা করা হচ্ছে| উল্লেখ্য, বিশ^কাপের স্টেডিয়ামগুলোতে পানি, সফট ড্রিংক ও জুস সরবরাহ করবে ফিফার দীর্ঘদিনের স্পনসর কোকা-কোলা| এদিকে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও ফিফার প্রাথমিক সিদ্ধান্তের সমালোচনা করেন| তারা দর্শকদের ¯^াস্থ্য ও ¯^াচ্ছন্দ্যের কথা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান| সমালোচনার মুখে শেষ পর্যন্ত ফিফা নীতিতে আংশিক পরিবর্তন আনলেও পুনর্ব্যবহারযোগ্য বোতলের ওপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...