প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 6 Jun 2026, 11:02 AM
বৃষ্টি-ঝড়ের মাঝেও কমছে না গরমে জনদুর্ভোগ
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৫ জুন
কুমিল্লায় গত মে মাসে মোট ২৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চলতি জুন মাসের প্রথম পাঁচ দিনেই ৫৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হলেও আবহাওয়ায় কাঙ্ক্ষিত স্বস্তি ফিরছে না। ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমলেও রোদ উঠলেই আবার তাপমাত্রা বেড়ে যাচ্ছে। ফলে প্রচণ্ড গরমে সাধারণ মানুষের জীবনযাত্রা অস্বস্তিকর হয়ে উঠেছে।
দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য খুব কম থাকায় জনজীবনে বিরূপ প্রভাব পড়ছে। গরম ও আর্দ্র আবহাওয়ার কারণে মানুষকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কর্মজীবী মানুষ, শিশু ও বয়স্করা বেশি দুর্ভোগে রয়েছেন।
স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চলতি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদদের মতে, তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে সাধারণত তাপপ্রবাহ হিসেবে বিবেচনা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ইংরেজি জুন মাস এবং বাংলা জ্যৈষ্ঠ-আষাঢ় মাসে সাধারণত গরমের তীব্রতা বেশি অনুভূত হয়। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণও বৃদ্ধি পায়, যা মানুষের অস্বস্তি আরও বাড়িয়ে তোলে।
আবহাওয়া বিশেষজ্ঞদের ধারণা, বর্ষা মৌসুমে ঝড়-বৃষ্টির পাশাপাশি মাঝেমধ্যে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে। এ ধরনের আবহাওয়ার কারণে সর্দি-কাশি, জ্বর সহ বিভিন্ন মৌসুমি রোগব্যাধির প্রকোপও বাড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।
তাই স্বাস্থ্য সুরক্ষায় পর্যাপ্ত পানি পান, প্রয়োজন ছাড়া রোদে কম বের হওয়া এবং আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে চলার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...