প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Jun 2026, 9:11 PM
মিসরের বিপক্ষে ম্যাচ থেকেও ছিটকে গেলেন নেইমার
অনেক নাটকীয়তার পর ব্রাজিলের চূড়ান্ত বিশ^কাপ দলে জায়গা পেয়েছিলেন নেইমার জুনিয়র| যদিও স্কোয়াডে জায়গা পাওয়ার দিন দুয়েক পরই নতুন করে চোটে পড়েন| ইনজুরির কারণে বিশ^কাপের আগে পানামার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেননি| এবার মিসরের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের দল থেকেও ছিটকে গেলেন| শঙ্কা থাকছে বিশ^কাপের মূল পর্বে খেলা নিয়েও| বিশ^কাপ শুরুর মাত্র আর কয়েক দিন বাকি| অথচ নেইমার এখনো পুরোপুরি সুস্থ নন| ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, নেইমার নিউ জার্সিতেই থেকে যাবেন| সেখানে ফিজিওথেরাপি ও বিশেষ পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাবেন তিনি| দলের সঙ্গে ক্লিভল্যান্ডে গিয়ে মিসরের বিপক্ষে ম্যাচে অংশ নেবেন না| গত ১৭ মে ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে খেলতে গিয়ে পায়ে চোট পান নেইমার| শুরুতে সান্তোস চোটটিকে ‘সামান্য ফোলাভাব’ হিসেবে উল্লেখ করলেও পরে সিবিএফের করানো এমআরআই পরীক্ষায় দ্বিতীয় মাত্রার (গ্রেড-২) পেশির চোট ধরা পড়ে| চিকিৎসকদের হিসেবে, এমন চোট থেকে সেরে উঠতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে| চোট পাওয়ার ১৮ দিন পার হয়ে গেলেও এখনো মাঠে ফেরার মতো অবস্থায় পৌঁছাতে পারেননি ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড| গত রোববার পানামার বিপক্ষে ৬-২ গোলের জয়ে তিনি শুধু বেঞ্চে বসে ম্যাচ দেখেছেন| মিসরের বিপক্ষেও খেলতে না পারায় আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের বিশ^কাপের প্রথম ম্যাচে তার অংশগ্রহণ নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে| জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর থেকে নেইমার বেশির ভাগ সময় জিমেই কাজ করেছেন| মাঠে নেমেছেন কেবল হালকা অনুশীলনের জন্য| তবে ব্রাজিল কোচ কার্লো অ্যানচেলত্তি এখনো আশাবাদী| ইতালিয়ান এই কোচ স্পষ্ট করে জানিয়েছেন, বিশ^কাপ দলে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই তার| অ্যানচেলত্তি বলেছেন, “একটি বিষয় পরিষ্কার করে বলতে চাই-নেইমার আমাদের সঙ্গেই থাকবে| আমরা শতভাগ নিশ্চিত, দলে কোনো পরিবর্তন হবে না| যে ২৬ জনকে বেছে নেওয়া হয়েছে, তারাই বিশ^কাপে খেলবে|”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...