প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Jun 2026, 9:09 PM
‘টাইমড আউট’ বিতর্কে ক্ষমা চাইল নেপাল
টাইমড আউট কাণ্ডের কথা মনে পড়লেই চোখে ভাসে অ্যাঞ্জেলো ম্যাথিউস আর সাকিব আল হাসানের সেই ঐতিহাসিক দৃশ্য| ২০২৩ ওয়ানডে বিশ^কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে ম্যাথিউসকে টাইমড আউট করে হইচই ফেলে দিয়েছিলেন তৎকালীন অধিনায়ক সাকিব আল হাসান| পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে এটিই ছিল প্রথম টাইমড আউটের ঘটনা| এবার নারীদের ক্রিকেটে প্রথম টাইমড আউটের ঘটনা দেখা গেল| যদিও এ ঘটনার জন্য ক্ষমা চেয়েছে নেপাল| দলটির নারী দলের ম্যাচ ছিল ভুটানের নারীদের বিপক্ষে| এসিসির উইমেনস প্রিমিয়ার কাপের ১২তম ম্যাচে নেপাল আগে ব্যাট করতে নেমে জড়ো করে ১১৩ রান| জবাব দিতে নেমে প্রথম বলেই উইকেট হারায় ভুটান| ওয়ান ডাউনে ক্রিজে নামছিলেন রিতশি| তবে ক্রিজে আসতে বেশি সময় ক্ষেপণ করছিলেন তিনি| নির্ধারিত ৯০ সেকেন্ড পেরিয়ে গেলে হুট করে শান্ত-সাকিবদের মতো নেপালের ক্রিকেটারদের মাথায় খেলে টাইমড আউটের বুদ্ধি| তাদের আবেদনের সাপেক্ষে আম্পায়াররাও আউট ঘোষণা করলে কোনো বল মোকাবেলা করার আগেই, এমনকি ক্রিজে দাঁড়ানোর আগেই সাজঘরে ফিরে যেতে হয় রিতশিকে| ¯^ভাবতই এই সিদ্ধান্ত মেনে নিতে গিয়ে হতভ¤^ হয়ে পড়েন রিতশি| তবে তেমন প্রতিবাদ না করেই তিনি সাজঘরে ফিরে যান| ঘটনা অবশ্য এখানে থেমে থাকেনি| ক্রিকেটীয় স্পিরিটের প্রশ্ন উঠলে নেপাল ক্রিকেট বোর্ড পরবর্তীতে ক্ষমা চায়| বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আজকের ম্যাচে ভুটানের এক ব্যাটারকে টাইমড আউট দেওয়ার ঘটনাটি নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন যে মূল্যবোধ ও ক্রিকেটীয় চেতনাকে ধারণ ও লালন করার চেষ্টা করে, তার প্রতিফলন নয়| নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা এ ঘটনায় আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি| যদিও আউটটি ক্রিকেটের আইন অনুযায়ী ˆবধ ছিল, আমরা ¯^ীকার করি যে খেলাটির প্রকৃত চেতনা কেবল লিখিত নিয়মের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সেটি সবসময় আমাদের আচরণের কেন্দ্রবিন্দুতে থাকা উচিত|’ নেপাল আরও জানিয়েছে, ‘একটি বিকাশমান ক্রিকেট জাতি হিসেবে আমরা খেলোয়াড়সুলভ মনোভাব, পারস্পরিক সম্মান এবং ন্যায্য প্রতিযোগিতাকে সর্বোচ্চ গুরুত্ব দিই| আমরা ¯^ীকার করছি যে এই ঘটনা সেই মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না এবং এর ফলে যে হতাশা সৃষ্টি হয়েছে, তার জন্য আমরা অনুতপ্ত| আমরা ভুটান ক্রিকেট, সংশ্লিষ্ট খেলোয়াড় এবং এ ঘটনার সঙ্গে জড়িত সব অংশীজনের কাছে আন্তরিক ক্ষমা প্রার্থনা করছি| নেপাল মাঠে ও মাঠের বাইরে ক্রিকেটের চেতনা এবং সর্বোচ্চ সততার মান বজায় রাখতে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ|’ পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এ নিয়ে ৩ বার টাইমড আউট দেখা গেল| সাকিবদের শিকার হয়ে ম্যাথিউসই ইতিহাসের প্রথম ব্যাটার যিনি এভাবে আউট হয়েছেন| এরপর সিয়েরা লিওনের বিপক্ষে টি-টোয়েন্টিতে টাইমড আউট হন ঘানার ব্যাটার গডফ্রেড বাকিওয়েম|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...