প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 5 Jun 2026, 8:56 PM
বিয়ের দিনক্ষণ নিশ্চিত করলেন আমির খান
কোনো সূত্র নয়| গুঞ্জনের ওপর ভর করেই ছড়িয়ে পড়েছিল খবরটি| তৃতীয়বারের মতো বিয়ে করতে যাচ্ছেন বলিউড তারকা আমির খান| আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করলেন ¯^য়ং আমির খান| বর্তমান প্রেমিকা গৌরী স&প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন আমির খান| আগামী ৫ জুলাই মু¤^াইয়ে নিজ বাসায় ঘরোয়া আয়োজনে বিয়ের রেজিস্ট্রি হবে| ভারতীয় সংবাদমাধ্যম ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘বিয়ের খবরটা সত্য| আমরা দুজনই মনে করছি, সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় হয়েছে|’ ২০২৫ সালে ৬০তম জন্মদিনে প্রথমবারের মতো গৌরী স&প্র্যাটকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির| তখনই জানিয়েছিলেন, তাদের পরিচয় নতুন নয়, প্রায় ২৫ বছরের| দীর্ঘ সময় যোগাযোগ না থাকলেও প্রায় দেড় বছর আগে আবারও যোগাযোগ শুরু হয়| সেই বন্ধুত্বই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়| নিজেদের সম্পর্ক নিয়ে আমির বলেন, ‘আমি এখন মানসিকভাবে শান্তিতে আছি| গৌরী ও আমি একে অপরকে নিয়ে খুবই সিরিয়াস| আমরা অংশীদার, আমরা একসঙ্গে আছি| মনে মনে আমরা বিয়েটা করে ফেলেছি| তাই আনুষ্ঠানিকভাবে সম্পর্ককে ¯^ীকৃতি দেওয়া আমাদের জন্য খুবই ¯^াভাবিক একটি পদক্ষেপ|’ বলিউডের আলোচিত কেউ নন গৌরী স&প্র্যাট| বেঙ্গালুরুতে বেড়ে ওঠা গৌরী স&প্র্যাট ফ্যাশন স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে লন্ডনে পড়াশোনা করেছেন| এক সন্তানের মা গৌরী এখন প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনে কাজ করছেন| ফলে ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগতভাবেও একসঙ্গে সময় কাটাচ্ছেন তারা| এক সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, জীবনে তিনি এমন একজন সঙ্গী খুঁজছিলেন, যিনি একই সঙ্গে বুদ্ধিমান, সংবেদনশীল ও ভদ্র| সেই গুণগুলো তিনি আমিরের মধ্যে খুঁজে পেয়েছেন| ১৯৮৬ সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন আমির খান| তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান, জুনায়েদ খান ও ইরা খান| ২০০২ সালে বিচ্ছেদ হয় তাঁদের| ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির খান| সারোগেসি পদ্ধতিতে তাদের সংসারে আসে ছেলে আজাদ| ২০২১ সালে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন আমির ও কিরণ| বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
i চাঁদপুর প্রতিনিধি চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশি অভিযানে রূপসা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্...
শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রে...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শ্র...
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...
মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...