প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 10:08 AM
মুরাদনগরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অব্যবস্থাপনার অভিযোগ
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে| সাউন্ড সিস্টেম ছাড়াই নৃত্য প্রতিযোগিতা আয়োজন করায় শিক্ষার্থীরা
ভোগান্তিতে পড়ে, এতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা| বৃহস্পতিবার (২১ মে) উপজেলার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতায় এ ঘটনা ঘটে| ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে|
জানা যায়, বৃহস্পতিবার মুরাদনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ক্লাসরুমে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক বাছাই প্রতিযোগিতার সাংস্কৃতিক আইটেমের নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| সেখানে কোনো ধরনের সাউন্ড সিস্টেম ছাড়াই নৃত্য পরিবেশন করতে বাধ্য করা হয় প্রতিযোগীদের| ফলে শিক্ষার্থীদের নৃত্যের সময় তাদের কানের কাছাকাছি মোবাইল ফোনে গান বাজিয়ে ধরে রাখতে হয়েছে অভিভাবকদের| এতে সঠিকভাবে নৃত্য পরিবেশন করতে পারেনি বলে অভিযোগ করেন প্রতিযোগীরা| নৃত্য প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, সাউন্ডের সমস্যার কারণে সে গান ঠিকভাবে শুনতে পারেনি, ফলে তাল ধরতে পারেনি এবং ভালোভাবে নাচও উপস্থাপন করতে পারেনি| এ ঘটনায় উপস্থিত অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এমন অব্যবস্থাপনা কাম্য নয়| তারা এ ধরনের আয়োজনে প্রয়োজনীয়
প্রস্তুতি ও দায়িত্বশীলতার অভাব নিয়েও প্রশ্ন তোলেন| এঅব্যবস্থাপনার বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও বিচারকদের কাছে জানতে চাইলে তারা কো নো মন্তব্য করতে রাজি হননি| প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন বলেন, এধরনের অনুষ্ঠানের মূল
আকর্ষণ হলো নৃত্য প্রতিযোগিতা| সাউন্ড সিস্টেম না রাখাটা ঠিক হয়নি| এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ফোন কানের কাছে দিয়ে নৃত্য প্রতিযোগিতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়| যদি কোনো কারণে বিদ্যালয়ের কক্ষে অনুষ্ঠান আয়োজন করা হলে সেখানে সাউন্ড সিস্টেম নিশ্চিত করতে হবে| বিষয়টি আমি খতিয়ে দেখছি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক...
সজিব মাহমুদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নবাব ফয়জুন্নেছা হলের তিন ছাত্রীকে ‘জঙ্গি’ মামলায়...
ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিতরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বীমা খাতে ক্যারিয়...
কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পা...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় নারী শিক্ষা ও সমাজ সংস্কারের অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম...
মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকার...
বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হ...
মোঃ জাহাঙ্গীর আলম. বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের শুভ উদ্বোধ...
মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হা...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে ওজনে কারচুপি, মূল্যতালিকা না...