প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 10:06 AM
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিভাগীয় পর্যায়ে সেমিফাইনালে কুমিল্লার বালক-বালিকা দল
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার প্রতিনিধিত্বকারী বালক ও বালিকা দল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে নিজ নিজ ম্যাচে জয় পেয়ে সেমিফাইনালে উঠেছে। শুক্রবার (২২ মে) সকালে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত পৃথক দুটি খেলায় তারা এ সাফল্য অর্জন করে।
বিভাগীয় পর্যায়ের এ প্রতিযোগিতায় কুমিল্লা জেলার হয়ে অংশ নেয় ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল এবং দেবিদ্বার উপজেলার খিরাইকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল।
খেলায় কুমিল্লা জেলা বালক দল দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে নোয়াখালী জেলা বালক দলকে ৪-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয়। অন্যদিকে কুমিল্লা জেলা বালিকা দল ফেনী জেলা বালিকা দলকে ৬-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়।
জেলা পর্যায়ে শিরোপা জয়ের ধারাবাহিকতা ধরে রেখে বিভাগীয় পর্যায়েও দুই দলের এমন সাফল্যে কুমিল্লাজুড়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। খেলোয়াড়দের দৃষ্টিনন্দন পারফরম্যান্স এবং দলগত সমন্বয় দর্শকদেরও মুগ্ধ করেছে।
শনিবার (২৩ মে) একই ভেন্যুতে অনুষ্ঠিতব্য সেমিফাইনালে কুমিল্লার বালক ও বালিকা দল কক্সবাজার জেলার প্রতিনিধিদের মুখোমুখি হবে। সেমিফাইনালে জয়ী হলে একই দিন ফাইনালেও অংশ নেওয়ার সুযোগ পাবে তারা। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণপাড়া ও দেবিদ্বার উপজেলা প্রশাসন।
ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কুমিল্লা জেলার হয়ে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অসাধারণ সাফল্য অর্জন করেছে। তাদের এই অর্জনে আমরা গর্বিত। সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালেও তারা ভালো খেলবে বলে আশা করছি। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।
তিনি আরও বলেন, ক্ষুদে খেলোয়াড়দের এমন সাফল্য প্রাথমিক পর্যায়ে ক্রীড়া চর্চাকে আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে ভূমিকা রাখবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...