প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 May 2026, 9:57 AM
সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জামায়াত কর্মীর কাজ — অধ্যাপক মামুন
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার উদ্যোগে সুবিধাবঞ্চিত দুই পরিবারের গৃহনির্মাণে সহযোগিতা প্রদান করা হয়েছে। শুক্রবার (২২ মে) বিকেল ৫টায় ২নং চৌয়ারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দিগলগাঁও ও কোদালিয়া গ্রামে এ মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের চেয়ারম্যান অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন বলেন, “সমাজের সাধারণ মানুষের পাশে দাঁড়ানো জামায়াত কর্মীর দায়িত্ব। সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের সহায়তায় কাজ করাই জামায়াতে ইসলামীর অন্যতম মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন, দেশের যেকোনো প্রান্তে সাধারণ মানুষ সমস্যায় পড়লে জামায়াতের নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করে। মানুষের দুঃখ-কষ্ট লাঘব এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার মাধ্যমে একটি ইনসাফভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে।
এ সময় দিগলগাঁও গ্রামের সুবিধাবঞ্চিত শ্রী বিকাশ চন্দ্র শীল এবং কোদালিয়া গ্রামের জামাল হোসেনের গৃহনির্মাণ কাজে সহযোগিতা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২নং চৌয়ারা ইউনিয়ন আমীর মাওলানা ইকবাল হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান এবং উপজেলা নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন।
বক্তারা বলেন, স্থানীয় নেতাকর্মীদের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...