প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 May 2026, 10:28 PM
নয়্যারকে দলে ফিরিয়ে স্কোয়াড ঘোষণা দিলো জার্মানি
২০১৪ বিশ^কাপের চ্যাম্পিয়ন জার্মানি, হতাশ করেছে সবশেষ দুই বিশ^কাপে| রাশিয়ার পর কাতারেও বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে| তবে এবার লক্ষ্যটা ভালো কিছু করার| সেই লক্ষ্যেই ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়া ম্যানুয়েল নয়্যারকে দলে ফিরিয়েছে জার্মানি| জায়গা পেয়েছেন বিশ^কাপে স্কোয়াডেও| কোচ ইউলিয়ান নাগলসমান তো জানিয়েই দিয়েছেন, এক ন¤^র গোলকিপার হিসেবে দলে আছেন তিনি| গত বৃহস্পতিবার ফ্রাঙ্কফুর্টে জার্মানির ২৬ সদস্যের দল ঘোষণা করেন নাগলসমান| সেই স্কোয়াডে ২০১৪ বিশ^কাপজয়ী দলের একমাত্র সদস্য হিসেবে একমাত্র নয়্যারই আছেন স্কোয়াডে| সংবাদ সম্মেলনে নাগলসমান জানান, নয়্যারই বিশ^কাপে তার প্রথম পছন্দ, ‘ম্যানুয়েল কোন মানের খেলোয়াড় এবং দলের জন্য কী অবদান রাখতে পারে, তা সবাই জানে| আমরা তাকে ১ ন¤^র (প্রধান গোলকিপার) হিসেবেই পরিকল্পনা করছি|’ দলে রাখা হলেও অধিনায়কত্ব পাচ্ছেন না নয়্যার| চারবারের বিশ^জয়ী দলটাকে নেতৃত্ব দেবেন ইয়োশুয়া কিমিখ| জায়গা ধরে রেখেছেন ম্যানচেস্টার সিটি ও বায়ার্নের সাবেক উইঙ্গার লিরয় সানেও| বায়ার্ন মিডফিল্ডার জামাল মুসিয়ালা দলে ফিরেছেন চোট কাটিয়ে| আছেন আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা কাই হাভার্টজ| লিভারপুলের ফ্লোরিয়ান ভির্টৎস এবং নিউক্যাসলের নিক ভোল্টেমাডরাও| প্রথমবারের মতো কোনো টুর্নামেন্টে ডাক পেয়েছেন বায়ার্নের ১৮ বছর বয়সী ফরোয়ার্ড লেনার্ট কার্ল| নিয়মিত খেলোয়াড়দের মধ্যে জায়গা হয়নি নিকলাস ফুলক্রুগ ও রবার্ট আনড্রিখের| এবারের বিশ^কাপে জার্মানি ‘সি’ গ্রুপে কুরাসাও, আইভরিকোস্ট ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে|
জার্মানির স্কোয়াড-
গোলকিপার: মানুয়েল নয়্যার, অলিভার বাউমান, আলেকজান্ডার ন্যুবেল|
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার, জোনাথন টাহ, নিকো শ্লটারবেক, ভালডেমার আন্টন, ডেভিড রাউম, মালিক থিয়াও, নাথানিয়েল ব্রাউন|
মিডফিল্ডার: ফেলিক্স এনমেচা, পাসকাল গ্রস, ফ্লোরিয়ান ভির্টৎস, জামাল মুসিয়ালা, লিয়ন গোরেৎসকা, অ্যাঞ্জেলো স্টিলার, লেনার্ট কার্ল, নাদিম আমিরি, ইয়োশুয়া কিমিখ, আলেকজান্ডার পাভলোভিচ, জেমি লেভেলিং|
ফরোয়ার্ড: কাই হাভার্টজ, ডেনিজ উনদাভ, লিরয় সানে, নিকোলাস ভোল্টেমাড, মাক্সিমিলিয়ান বায়ার|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...