প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 May 2026, 10:25 PM
অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আশাবাদী আশরাফুল
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা| তবে ঈদের পরই মাঠে নামতে হবে| সাদা বলের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল| তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল| আসন্ন সিরিজ নিয়ে গতকাল শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোহাম্মদ আশরাফুল বলেছেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে (সিরিজ) অবশ্যই কঠিন হবে| আমরা ২০০৫ সালে কার্ডিফে জিতেছিলাম, এরপরে আসলে আর কখনোই জেতা হয়নি| যদিও অত বেশি ম্যাচ খেলিনি| অল্প ম্যাচ খেলেছি কিন্তু আর জেতা হয়নি| আমি যখন অধিনায়ক ছিলাম, একবার কাছাকাছি গিয়েছিলাম|’ ২০০৫ সালে ¯^াগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সঙ্গে ত্রিদেশীয় সিরিজে অজিদের হারানোর স্মৃতি এখনও মনে পড়ে আশরাফুলের| এর তিন বছর পর ২০০৮ সালে ডারউইনে তামিম ইকবালের ম্যাচসেরা ইনিংসে লড়াই করে হার| আশরাফুল বললেন, ‘২০০৮ সালে আমরা অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, তাদের ১৯৮ রানে অলআউট করেছিলাম| ওই ম্যাচটা তামিম অর্ধশতক করেছিল, সাকিবও ভালো করে, কিন্তু জিততে পারিনি| ওই একটা ম্যাচই মনে হয় আমরা খুব কাছাকাছি গিয়েছিলাম, যেটা আমাদের জেতার মতো ছিল|’ ২০২১ সালের আগস্টে শেষবার বাংলাদেশে খেলতে এসে টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হয়েছিল অস্ট্রেলিয়া| প্রায় পাঁচ বছর পর আরেকবার বাংলাদেশ সফরে আসছে সাবেক বিশ^ চ্যাম্পিয়নরা| অতিথিদের বিপক্ষে জয়ের আশাবাদ ব্যক্ত করে আশরাফুল বলেন, ‘এইবারও অবশ্যই আশা থাকবে, কারণ তারা আমাদের মাঠে খেলবে| যদিও তারা আসার আগে পাকিস্তানে তিনটি ম্যাচ খেলে ভালো প্রস্তুতি নেবে|’ আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলে নিজেদের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট সাবেক এই ব্যাটার, ‘আমরা যেভাবে গত তিনটা সিরিজ খেলছি আমি বিশ^াস করি যে আমাদের খেলোয়াড়রা যদি তাদের সেরা ক্রিকেট খেলে, তিনটা বিভাগই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ ধরে ধরে চিন্তা করে আমরা সিরিজ জিততে পারব ইনশাআল্লাহ|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...