প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 May 2026, 12:08 AM
মিরপুরে শিশু রামিসাকে ধর্ষণ-হত্যার প্রতিবাদে কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি
ঢাকার মিরপুরে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা|
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশঅনুষ্ঠিত হয়|
বিক্ষোভকালে শিক্ষার্থীরা &#৩৯;ধর্ষকের ফাঁসি চাই&#৩৯;, &#৩৯;আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই&#৩৯;—ইত্যাদি
স্লোগান দেন| একই সঙ্গে দেশে ক্রমাগত শিশু নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে ¯^রাষ্ট্রমন্ত্রীর
ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন আন্দোলনকারীরা|
সমাবেশে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, &য়ঁড়ঃ;¯^ামী ধর্ষণ করছে আর
স্ত্রী তাতে সহযোগিতা করছে—এমন নির্মম ঘটনাও আমাদের দেশে ঘটছে| অথচ রাষ্ট্র নির্বিকার|
আমাদের দেশের এসব অপরাধের ঘটনা একত্রিত করলে বহুল আলোচিত &#৩৯;এপস্টাইন ফাইল&#৩৯;-এর চেয়েও ভয়াবহ চিত্র
বেরিয়ে আসবে|&য়ঁড়ঃ; অপরাধীরা জামিনে মুক্ত হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, &য়ঁড়ঃ;নিষ্পাপ
শিশুদের সংঘবদ্ধ ধর্ষণ করা হচ্ছে| অথচ এই অপরাধীরা কিছুদিন পর জামিনে মুক্ত হয়ে ঘুরে বেড়ায়|
সামাজিকভাবে ও রাজˆনতিকভাবে এদের বয়কট করতে হবে|&য়ঁড়ঃ;
ক্ষোভ প্রকাশ করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাইম ভূঁইয়া বলেন, &য়ঁড়ঃ;আছিয়া থেকে শুরু করে
রামিসা—ধারাবাহিকভাবে নিষ্পাপ শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে| অথচ আমরা কোনো ঘটনারই সুষ্ঠু
বিচার পাচ্ছি না| গত এক সপ্তাহে চারটি শিশু ধর্ষণের শিকার হলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো
পদক্ষেপ নেই|&য়ঁড়ঃ; সাধারণ মানুষের নিরাপত্তার দাবি জানিয়ে তিনি বলেন, &য়ঁড়ঃ;আমাদের ফ্যামিলি কার্ড বা
কৃষক কার্ডের চেয়ে এখন &#৩৯;জাস্টিস কার্ড&#৩৯; বা ন্যায়বিচারের নিশ্চয়তা বেশি প্রয়োজন| আগামী ৯০
দিনের মধ্যে রামিসা হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে|&য়ঁড়ঃ;
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...
দেবিদ্বারে বন্ধকী জুট মিলের কোটি টাকার যন্ত্রাংশ পাচার...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...