...
শিরোনাম
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ! ⁜ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক ⁜ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩ ⁜ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ⁜ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী ⁜ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী ⁜ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া ⁜ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ⁜ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান ⁜ ভারেল্লা উত্তর ইউনিয়নে এডভোকেট তাজুল ইসলামের মো গনসংযোগ ⁜ কুবির ইংরেজি বিভাগে ২১তম উইকেন্ড প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত ⁜ নিজের সন্তানকে সাথে নিয়ে এতিমদের মুখে খাবার তুলে দিলেন লালমাই থানার ওসি ⁜ কুমিল্লায় উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত ⁜ দাউদকান্দিতে একই পরিবারের তিনজন দগ্ধ ⁜ কুমিল্লায় চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ ⁜ কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ বিএনপি সকল সময় মিডিয়া ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে -এমপি আবুল কালাম ⁜ ব্রাহ্মণপাড়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সাড়ে ১২ লাখ টাকা রফাদফা ⁜ দেবিদ্বারে সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের মিছিল ⁜ হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2026, 8:26 AM

...
কুমিল্লায় ১৯-২১ মে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা News Image

আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় কুমিল্লা জেলা সদরসহ জেলার ১৭টি উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ মেলার আয়োজন করা হয়েছে।

এবারের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য হচ্ছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”

আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার ভূমি ভবনে প্রধান উপদেষ্টা তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে কুমিল্লাসহ দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে।

রোববার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মু. রেজা হাসান প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানকে উৎসাহিত করা, ভূমি-সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগের জন্য হটলাইন নম্বর ১৬১২২ ব্যবহারের গুরুত্ব তুলে ধরা এবং জনগণের মাঝে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ মেলার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, মেলায় বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে— অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম, ফোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান।

আগামী ১৯ মে আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়েছে। একই সময়ে জেলার ১৭টি উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক তিন দিনব্যাপী এ ভূমি সেবা মেলার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভূমি-সংক্রান্ত জনবান্ধব সেবা গ্রহণে জনগণের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভূমি সেবা মেলা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আসিফুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কুমিল্লা জেলা সংবাদদাতা: আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত সারাদেশের ন্যায় কুমিল্লা জেলা সদরসহ জেলার ১৭টি উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে ভূমি সেবা বিষয়ে জনসচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এ মেলার আয়োজন করা হয়েছে।

এবারের ভূমি সেবা মেলার প্রতিপাদ্য হচ্ছে— “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ।”

আগামী ১৯ মে সকাল ১০টায় ঢাকার ভূমি ভবনে প্রধান উপদেষ্টা তারেক রহমান আনুষ্ঠানিকভাবে ভূমি সেবা মেলার উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মাধ্যমে কুমিল্লাসহ দেশের সব জেলা ও উপজেলায় সরাসরি সম্প্রচার করা হবে।

রোববার কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমি সেবা মেলা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক মো. রেজা হাসান প্রেস ব্রিফিংয়ে বক্তব্য দেন।

তিনি বলেন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানকে উৎসাহিত করা, ভূমি-সংক্রান্ত যেকোনো তথ্য ও অভিযোগের জন্য হটলাইন নম্বর ১৬১২২ ব্যবহারের গুরুত্ব তুলে ধরা এবং জনগণের মাঝে ভূমি সেবা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাই এ মেলার মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, মেলায় বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে নাগরিকদের অবহিত করার পাশাপাশি তাৎক্ষণিক সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে— অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন কার্যক্রম, ফোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন, অনলাইনে মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং সেবা গ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান।

আগামী ১৯ মে আদর্শ সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বর্ণাঢ্য র‌্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনারের আয়োজন করা হয়েছে। একই সময়ে জেলার ১৭টি উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক তিন দিনব্যাপী এ ভূমি সেবা মেলার মাধ্যমে ভূমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং ভূমি-সংক্রান্ত জনবান্ধব সেবা গ্রহণে জনগণের আগ্রহ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ভূমি সেবা মেলা সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম মশিউজ্জামান, আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার, রেভিনিউ ডেপুটি কালেক্টর মো. আসিফুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!

প্রতিনিধি,দাউদকান্দি,কুমিল্লাকুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ইউনিয়নের সুন্দলপুর গ্রামের কৃষক...

চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় ঝটিকা মিছিল করার সময় কার্য...

কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩

মাহফুজ নান্টুকুমিল্লার লালমাইতে আবদুর রশিদ (৩৫) নামের এক ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘট...

ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রা...

ফয়সল আহমেদ খান বাঞ্ছারামপুর  (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...

স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে  ভর্তি স্ত্রী
স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে...

সাইফুল ইসলামনাঙ্গলকোটে অসম প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের ২ মাসের মাথায় পারিবারিককলহে স্বামী এবং স্ত্র...

তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে  পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি    শিক্ষার্থী
তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেক...

নাজমুল করিম ফারুকষষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়েছিল ১ হাজার ৯৬১ শিক্ষার্থী। পাঁচ বছর পর ২০২৬সালের এসএসসি পরী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ দাউদকান্দিতে ছেলে কর্তৃক বাবাকে হত্যার অভিযোগ!
➤ চান্দিনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ৩ নেতাকর্মী আটক
➤ কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যা, আটক ৩
➤ ডেঙ্গু প্রতিরোধে লোকবল নেই বাঞ্ছারামপুর পৌরসভার। বাড়ছে আক্রান্তের সংখ্যা।
➤ স্বামী-স্ত্র্র একসাথে বিষপান. মারা গেলেন স্বামী, হাসপাতালে ভর্তি স্ত্রী
➤ তিতাসে ১৪ মাধ্যমিক বিদ্যালয় থেকে পাঁচ বছরে ঝড়ে পড়েছে অর্ধেকের বেশি শিক্ষার্থী
➤ কুমিল্লায় মহাসড়কে তাঁতি দলের বিক্ষোভ ও মোটরসাইকেল মহড়া
➤ ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৪৪ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ
➤ মেজর আবদুল গণি মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট জাকি’র বিদায় অনুষ্ঠান
➤ ভারেল্লা উত্তর ইউনিয়নে এডভোকেট তাজুল ইসলামের মো গনসংযোগ
➤ কুবির ইংরেজি বিভাগে ২১তম উইকেন্ড প্রোগ্রামের নবীনবরণ অনুষ্ঠিত
➤ নিজের সন্তানকে সাথে নিয়ে এতিমদের মুখে খাবার তুলে দিলেন লালমাই থানার ওসি
➤ কুমিল্লায় উপ-অঞ্চলের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
➤ দাউদকান্দিতে একই পরিবারের তিনজন দগ্ধ
➤ কুমিল্লায় চকবাজার পুলিশ ফাঁড়ির অভিযানে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ
➤ কুমিল্লা হাই স্কুল এলামনাস এসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত
➤ বিএনপি সকল সময় মিডিয়া ও সাংবাদিকদের উন্নয়নে কাজ করে -এমপি আবুল কালাম
➤ ব্রাহ্মণপাড়ায় ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, সাড়ে ১২ লাখ টাকা রফাদফা
➤ দেবিদ্বারে সাবেক উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে যুবলীগের মিছিল
➤ হালান্ডকে ছাড়াই দাপুটে জয় পেলো সিটি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com

আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir