প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 May 2025, 1:40 AM
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অফুরন্ত জ্ঞানের ভান্ডার- ইউএনও বুড়িচং
নিজস্ব প্রতিবেদক
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃতি ও গজল এর আয়োজন করেন কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার ইঞ্জিনিয়ার এরশাদ গার্লস হাই স্কুল। মঙ্গলবার (২৭ মে) সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অফুরন্ত জ্ঞানের ভান্ডার। জানতে হলে নজরুল এর বই পড়তে হবে, আর নিজেকে ভালো মানুষ হিসেবে গড়তে হলে পাঠ্য বই ছাড়াও বিশিষ্ট লেখকদের বই বেশি বেশি পড়ার অভ্যাস করতে হবে।
তিনি আরও বলেন, এই স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ও অন্যান্য কার্যক্রম দেখে মুগ্ধ হলাম। প্রতিটি প্রতিষ্ঠানকে লেখাপড়ার পাশাপাশি মেধা বিকাশের জন্য সহকার্যক্রমের বিকল্প নেই। স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক সোহেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মো. মোসলেহ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ খোরশেদ আলম। সহকারী শিক্ষক ওমর ফারুক সিয়ামের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শিরিন আক্তার, মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...