প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:29 AM
গাড়ি থামিয়ে চান্দিনার এমপি শাওনের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি|
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমান শনিবার (১৬ মে) কুমিল্লা হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে তাকে ¯^াগত জানাতে ভিড় করেন হাজারো বিএনপি নেতা-কর্মী ও সমর্থক| সকাল থেকেই মহাসড়কের চান্দিনার ইলিয়টগঞ্জ, কুটু¤^পুর, পালকি সিনেমা হল এলাকা, চান্দিনা বাসস্ট্যান্ড এবং উপজেলা গেইট সংলগ্ন এলাকায় চট্টগ্রামমুখী লেনের দুই পাশে অবস্থান নেন দলীয় নেতাকর্মীরা| বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়| বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে প্রধানমন্ত্রীকে ¯^াগত জানানোর পাশাপাশি কুমিল্লা-০৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান তারা| প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বেলা ১১টা ৩৫ মিনিটের দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর চান্দিনা উপজেলা গেইট এলাকায় পৌঁছালে বিপুল সংখ্যক নেতাকর্মীর কারণে গাড়ির গতি ধীর হয়ে যায়| এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান গাড়ির দরজা খুলে ¯^তন্ত্র সংসদ সদস্য আতিকুল আলম শাওনের মাথায় হাত বুলিয়ে খোঁজখবর নেন| ওই মুহূর্তটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়| চান্দিনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়া বলেন, আমাদের দল থেকে বহিষ্কার করা হলেও আমরা বিএনপির আদর্শ থেকে কখনও সরে যাইনি| আজ প্রধানমন্ত্রী গাড়ি থামিয়ে আমাদের নেতাকে কাছে ডেকে স্নেহ দেখিয়েছেন| এটি আমাদের জন্য বড় প্রাপ্তি| আমরা বিশ্বাস করি, খুব শিগগিরই আতিকুল আলম শাওনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে| উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ¯^তন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আতিকুল আলম শাওনুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়| তবে শনিবার প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে তার সমর্থকরা বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে প্রকাশ্যে অবস্থান নেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...