প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 May 2026, 8:24 AM
দেবিদ্বারে মাদকাসক্ত ছেলের মারধরে বাবার মৃত্যু
মোঃ আক্তার হোসেন
কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকায় মাদকাসক্ত ছেলের মারধরে আব্দুল আলিম সেনু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে| এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে| নিহত আব্দুল আলিম সেনু পৌর এলাকার বড়আলমপুর গ্রামের মৃত আকামত আলীর ছেলে|
ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ মে) সকাল ৯টার দিকে পৌর এলাকার বড়আলমপুর কুসাকাজীর বাড়িতে| স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মাদকাসক্ত ছেলে নাজমুল হাসান রাসেল (৩৫) মাদক সেবনের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালাতো| শনিবার সকালে টাকার দাবিকে কেন্দ্র করে বাবার সঙ্গে তার বাকবিতণ্ডা হয়| একপর্যায়ে রাসেল তার বাবা আব্দুল আলিম সেনুকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন| পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা যায়| নিহতের প্রতিবেশী আমিনুল জানান, রাসেল পূর্বেও একাধিকবার তার বাবাকে মারধর
করেছে| মাদকাসক্তির কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিল| কিছুদিন আগে রাসেল তার বাবার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছিল| সেই টাকা শেষ করার পর আবারও টাকার জন্য বাবার ওপর চাপ সৃষ্টি করে| সকাল ৯টার দিকে বসতঘরের ভেতরে বাবাকে মারধর করে| সে ওই টাকা দিয়ে মাদক সেবন করতো| দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজের একদিন পর লালমাই পাহাড়ে মিলল লাশ
মাহফুজ নান্টুমায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল ১৩ বছরের অপ্রতিম। এরপর আর বাড়ি ফের...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার তিনজন
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক ড. নাহিদা বেগমের ছেলে ইয়াশাত শাহর...
অপ্রতিমের হত্যাকারীকে গ্রেপ্তারে ১২ ঘণ্টার আলটিমেটাম
কুবি প্রতিনিধিকুমিল্লায় কিশোর অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়...
‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমের লাশকে শেয়াল কামড়াচ্ছিল’-প্...
কুবি প্রতিনিধিকুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল ব...
‘আমার ছেলে কী অপরাধ করেছে, জবাব চাই’-এমপিকে অপ্রতিমের মা ড...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নাহিদা আক্তারের ছেলে অপ্রতিমের মৃত্যুর...
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় আমি লজ্জিত মনিরুল হক চৌধুরী এমপি
নিজস্ব প্রতিেিবদককুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর ক্ষোভ ও শোক প্...