...
শিরোনাম
অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ ⁜ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার ⁜ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ ⁜ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন ⁜ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের ⁜ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি ⁜ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ ⁜ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী ⁜ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস ⁜ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি ⁜ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া ⁜ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ ⁜ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম ⁜ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ ⁜ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক ⁜ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ ⁜ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত ⁜ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ ⁜ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট ⁜ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 May 2026, 12:16 AM

...
দুই মণ ধানে একজন শ্রমিক News Image

কাজী খোরশেদ আলম,বুড়িচং(কুমিল্লা) সংবাদদাতাঃ
কুমিল্লার বুড়িচং উপজেলার অধিকাংশ কৃষক বোরো ধান উৎপাদনের উপর নির্ভর করে সারা বছরের জীবিকা নির্বাহের স্বপ্ন বুনে। তাই এই মৌসুমে যেন ভালো ফলন হওয়ার জন্য কঠোর পরিশ্রম করে। মাঠে মাঠে পাকা সোনালী ধানের শীষে দোল খায় কৃষকের স্বপ্ন। আর যখন এই স্বপ্ন বিলিন হয়ে যায় বৃষ্টির পানি আর শ্রমিক সংকটের কারণে- তখন তাদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হয়। দু'চোখে অন্ধকার দেখতে শুরু করে। দিশেহারা হয়ে যায় কাঁচা সোনা ঘরে তোলার জন্য কিন্ত অনাকাঙ্ক্ষিত বৃষ্টি ; তাদের সকল আশা আকাঙ্ক্ষা ম্লান করে দেয়। দুই উপজেলার বড় বড় মাঠগুলোতে যখন ধান পাকতে শুরু করেছে এবং কিছুদিনের মধ্যে মনে সুখে গোলায় তোলার পরিকল্পণা আঁকছে। তখনই অনাকাঙ্ক্ষিত বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পানি সঠিক ভাবে নিঃষ্কাশনের ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে কৃষকের কপালে দূর্দশা জুটে। একদিকে পানির নিচে চলে যাচ্ছে পাকা ধান অন্যদিকে প্রয়োজনের তুলনায় শ্রমিক সংকট। যারা কষ্ট করে ধান কেটে বাড়িতে আনতে পেরেছে, তারাও সঠিক সময় ধানগুলো শুকাতে না পারায় ঘরেই নষ্ট হচ্ছে। নতুন বোরো ধান কাটার মৌসুম শুরু হলেও বুড়িচংয়ে কৃষকের কপালে চিন্তার ভাঁজ। দুই মণ ধানের দামে মিলছে একজন ধান কাটার শ্রমিকের একদিনের মজুরি। রুগ্ন, হাড়জিরজিরে শরীর নিয়ে জীবিকার তাগিদে ভোর থেকে উপজেলার বিভিন্ন বাজারে ভিড় করছেন শত শত ধান কাটার শ্রমিক। গতকাল  ১৪ মে  বৃহস্পতিবার  ভোর ৫টায় বুড়িচং উপজেলার খাড়াতাইয়া নতুন বাজারে গিয়ে দেখা যায়, রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে হাতে লাঠি ও কাস্তে নিয়ে লুঙ্গি পড়া শত শত শ্রমিক দাঁড়িয়ে আছেন। অনেকের চোখে ঘুমঘুম ভাব। কাজের আশায় অপেক্ষা করছেন তারা উত্তরবঙ্গের কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর ও ময়মনসিংহ থেকে আসা এসব শ্রমিকের বেশিরভাগই অপুষ্টিতে ভুগছেন। সন্তানের মুখে দু’বেলা ভাত তুলে দিতে তারা ধান কাটার কাজে এসেছেন এই এলাকায়। কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে আসা ষাটোর্ধ্ব জমির উদ্দিন বলেন, “শরীরে মাংস নাই, শুধু হাড্ডি। পেটের দায়ে আইছি। ১৪০০ টাকার কমে কামে যামু না। আর যদি জমিতে হাঁটু পানি-কাঁদা থাকে, তাইলে ১৮০০ টাকা দেওয়া লাগব।” স্থানীয় কৃষক আব্দুল হামিদ জানান, বর্তমানে এক মণ মোটা ধানের বাজারদর ৮০০ থেকে ৯০০ টাকা। অর্থাৎ দুই মণ ধান বিক্রি করে একজন শ্রমিকের একদিনের মজুরি দিতে হচ্ছে। এর সঙ্গে রয়েছে তিন বেলা খাবার এবং দু’বেলা বিড়ি-সিগারেট ও নাশতার খরচ। আরেক কৃষক মনির হোসেন বলেন, গত বছর ৯০০-১০০০ টাকায় শ্রমিক পাইছিলাম। এবার খরচ দ্বিগুণ। ধানের দাম কম, খরচ বেশি। এভাবে চললে লাভ তো দূরের কথা, খরচই উঠবে না। শ্রমিকরা বলছেন, বাজারে চাল, ডাল, তেল ও সবজির দাম আকাশ ছোঁয়া। এ ছাড়া উত্তরবঙ্গ থেকে আসতে জনপ্রতি গাড়িভাড়া ৯০০ থেকে ১০০০ টাকা লাগে। আবার ঝড়-বৃষ্টির কারণে এবার জমিতে পানি জমেছে। কাঁদা-পানিতে কাজ করা কষ্টকর, অসুস্থ হওয়ার ঝুঁকিও বেশি। তাই মজুরি বাড়াতে বাধ্য হচ্ছেন তারা। ময়মনসিংহ থেকে আসা শ্রমিক কামাল বলেন, “বউ মারা গেছে। তিনটা পোলাপান। হাড্ডিসার শরীর নিয়া আইছি। ১৮০০ টাকা না হইলে পোলাপান কী খাইব।
বুড়িচং উপজেলা কৃষি অফিসার আফরিনা আক্তার বলেন, কৃষি শ্রমিক সংকটের জন্য সরকারকে আরো ভর্তকি প্রদানের মাধ্যমে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে। তাছাড়া বুড়িচং উপজেলার অনেক জমি নিচু। তাই কাঁদা মাটি ও নিচু জমিতে চালানোর মতো প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রদান করতে হবে। তাহলে কৃষি শ্রমিকের,সংকট লাঘব হবে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রেপ্তার।
মুরাদনগরে পুলিশের অভিযানে নারী মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ গ্রে...

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০০ গ্...

মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
মুরাদনগরে নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ...

এইচ-১বি ভিসার ওপর লাখ ডলারের বেশি ফি আরোপের বিধিমালা প্রকাশ ট্রাম্প প্রশাসনের
এইচ-১বি ভিসার ওপর লাখ ডলারের বেশি ফি আরোপের বিধিমালা প্রকাশ...

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এইচ-১বি দক্ষ কর্মী ভিসার আবেদন ফি এক লাখ ডলারের বেশি ন...

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের বিরুদ্ধে এবার সর্বাত্মক অর্থনৈতিক চাপ সৃষ্টির ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার মার্কিন ট্রেজ...

ভারতের বিপক্ষে দল ঘোষণা আফগানদের, নেতৃত্বে জাদরান, আছে চমক
ভারতের বিপক্ষে দল ঘোষণা আফগানদের, নেতৃত্বে জাদরান, আছে চমক

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সোমবার এই সিরিজের জন্য ১৫ সদস্যের স্...

তেলবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফিরছে
তেলবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ উৎপাদনে ফিরছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্বরিত পদক্ষেপে লোডশেডিং কমানোর প্রক্রিয়া শুরু হয়েছে। দ্রুত পরিস্থিতির উ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ অধ্যাপক আব্দুল ওহাব ছিলেন তৃণমূল সাংবাদিকতার পথিকৃৎ
➤ ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
➤ ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের কাছে সোপর্দ
➤ কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত্রীর কাছে কৃষকদের আবেদন
➤ ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
➤ ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গিত: আইআরজিসি
➤ অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
➤ আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
➤ কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্বামী খালাস
➤ কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
➤ কুবির শরীয়তপুর স্টুডেন্ট এসোসিয়েশনের নেতৃত্বে শাকিল-জাকিয়া
➤ লালমাইয়ে ফিশারিতে ভেসে উঠল নিখোঁজ বাকপ্রতিবন্ধী যুবকের লাশ
➤ প্রতিবন্ধকতা পেরিয়ে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বুড়িচংয়ের মাহি পোল্ট্রি ফার্ম
➤ মনোহরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫
➤ শরিফুলের বোলিংয়ের প্রশংসায় অস্ট্রেলীয় অধিনায়ক
➤ ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
➤ ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, ২৩ জন আহত
➤ নাইজেরিয়ায় মসজিদে হামলা চালিয়ে ৬০ জনকে অপহরণ
➤ আদালতের নির্দেশে সরছে জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট
➤ কারিনার ফের মা হওয়ার গুঞ্জন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir