...
শিরোনাম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা ⁜ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা ⁜ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের ⁜ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ ⁜ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের ⁜ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ⁜ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট ⁜ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 8 May 2026, 9:50 PM

...
একতরফা যুদ্ধবিরতির মধ্যেই ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার News Image

এফএনএস বিদেশ :

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উপলক্ষে ঘোষিত দুই দিনের একতরফা যুদ্ধবিরতি শুরু হওয়ার পর মস্কো অভিমুখী বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া| কিয়েভে পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর গতকাল শুক্রবার এই তথ্য জানায় মস্কো| মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়| ইউক্রেন রাশিয়ার এই সাময়িক যুদ্ধবিরতিকে ‘প্রোপাগান্ডা’ হিসেবে আখ্যা দিয়েছে| তাদের দাবি, ৯ মে মস্কোর বিজয় দিবস প্যারেডকে নিরাপদ রাখতেই এই কৌশল নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ&লাদিমির পুতিন| এই প্যারেড পুতিনের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ দেশপ্রেমমূলক অনুষ্ঠান| রাশিয়ার যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মিত্র দেশগুলোকে এই প্যারেডে অংশ না নেওয়ার অনুরোধ জানান| তিনি বলেন, ‘রাশিয়ার ঘনিষ্ঠ কিছু দেশ থেকে খবর পেয়েছি যে তাদের প্রতিনিধিরা মস্কো যাওয়ার পরিকল্পনা করছেন| এই সময়ে এমন ইচ্ছা সত্যিই অদ্ভুত| আমরা চাই না তারা সেখানে যাক|’ জেলেনস্কি আরও বলেন, ‘তারা ইউক্রেনের কাছে প্যারেড করার অনুমতি চায় যাতে বছরে একদিন এক ঘণ্টার জন্য স্কয়ারে নিরাপদে বের হতে পারে, আর বাকি সময় মানুষ হত্যা করতে পারে|’ এর আগে জেলেনস্কি ৬ মে থেকে পাল্টা যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা গুরুত্ব পায়নি| গত কয়েক দিনে রাশিয়া ইউক্রেনে হামলা জোরদার করলে কিয়েভও পাল্টা আঘাত হানে| রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, তারা রাতভর প্রায় ৩৫০টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে| মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুদ্ধবিরতি শুরুর দুই ঘণ্টার মধ্যে আরও ২০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে| অন্যদিকে, যুদ্ধবিরতি চলাকালে ইউক্রেন হামলা চালালে পাল্টা কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়ে কিয়েভ ছাড়তে সাধারণ মানুষ ও কূটনীতিকদের অনুরোধ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়| তবে রাশিয়ার এই হুমকিকে ‘অযৌক্তিক ও দায়িত্বজ্ঞানহীন’ বলে উল্লেখ করেছে ব্রিটেন| জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল জানিয়েছেন, বার্লিন কিয়েভ থেকে তাদের দূতাবাস কর্মীদের সরিয়ে নেবে না| জেলেনস্কিও কিয়েভেই থাকবেন বলে নিশ্চিত করেছে একটি সূত্র| রাশিয়া প্রতি বছর ৯ মে রেড স্কয়ারে বিশাল সামরিক কুচকাওয়াজের মাধ্যমে বিজয় দিবস পালন করে| পুতিন তার শাসনামলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিকে কেন্দ্রবিন্দুতে রেখেছেন এবং ইউক্রেন আক্রমণের যৌক্তিকতা হিসেবেও একে ব্যবহার করেন| সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেন ড্রোনের সক্ষমতা বাড়িয়ে মস্কোসহ রাশিয়ার ভেতরে অনেক গভীরে হামলা চালাচ্ছে| এর ফলে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত বিজয়ের এই কুচকাওয়াজ নিয়ে রাশিয়ায় উদ্বেগ ছড়িয়েছে| প্রায় ২০ বছরের মধ্যে এই প্রথম প্যারেড থেকে সামরিক সরঞ্জাম বাদ দেওয়ার কথা জানিয়েছে মস্কো| ক্রেমলিন সূত্রে জানা গেছে, এবার বিদেশি অতিথির সংখ্যাও অনেক কম| বেলারুশ, মালয়েশিয়া ও লাওসের নেতা এবং জাতিসংঘ কর্তৃক অ¯^ীকৃত দুটি রুশ সমর্থিত বিচ্ছিন্নতাবাদী অঞ্চলের নেতারা এতে অংশ নেবেন| এছাড়া নিরাপত্তা নিশ্চিত করতে শনিবার পর্যন্ত মস্কোর ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে| এদিকে, ইরান সংকটের কারণে ইউক্রেন যুদ্ধ বন্ধের আলোচনা প্রায় স্থবির হয়ে পড়েছে| রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চল ছেড়ে দেওয়ার দাবি জানালেও কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে|




ক্যাটেগরি: আন্তর্জাতিক
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাক্ষরতার হারে সারাদেশে  কুমিল্লা প্রথম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম

অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...

সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...

উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে  জেলা প্রশাসক
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...

আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...

হোমনায় সরকারি জমি দখল করে  দোকান নির্মাণের হিড়িক
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের  হিড়িক পড়েছে। যে...

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...

‎কুবি প্রতিনিধি :‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
➤ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
➤ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
➤ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন
➤ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
➤ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
➤ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
➤ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
➤ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
➤ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir