প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 8 May 2026, 9:48 PM
শব্দের চেয়ে ২৫ গুণ দ্রুতগতির ক্ষেপণাস্ত্র উন্মোচন করল তুরস্ক
এফএনএস বিদেশ :
তুরস্ক আন্তর্জাতিক সাহা এক্সপোতে তাদের প্রথম আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘ইয়িলদিরিমহান’ প্রদর্শন করেছে| ক্ষেপণাস্ত্রটির এক পাশে অটোমান সুলতান প্রথম বায়েজিদের মনোগ্রাম এবং উপরের অংশে মোস্তাফা কামাল আতাতুর্কের প্রতীক খোদাই করা রয়েছে| তুর্কি ভাষায় ‘ইয়িলদিরিম’ অর্থ বজ্র, আর ‘ইয়িলদিরিমহান’ মানে ‘বজ্রের শাসক’| তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসির গুলের জানিয়েছেন, এটি দেশটির প্রথম তরল জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্র এবং এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ˆবশিষ্ট্য রয়েছে| প্রদর্শনীতে দেওয়া তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রটির পাল্লা সর্বোচ্চ ছয় হাজার কিলোমিটার| এতে চারটি রকেট ইঞ্জিন রয়েছে এবং এটি শব্দের গতির চেয়ে ২৫ গুণ দ্রুত চলতে সক্ষম| জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে তরল নাইট্রোজেন টেট্রঅক্সাইড| সাম্প্রতিক বছরগুলোতে তুরস্কের প্রতিরক্ষা শিল্প ড্রোন ও দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির কারণে আন্তর্জাতিকভাবে আলোচনায় এসেছে| এর আগে তুরস্ক ‘টাইফুন ব্লক ফোর’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছিল, যার সম্ভাব্য পাল্লা এক হাজার কিলোমিটার বলে ধারণা করা হয়| এছাড়া ‘জাংক’ নামে আরেকটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের পাল্লা দুই হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে| আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অত্যন্ত দীর্ঘ দূরত্বে আঘাত হানার জন্য ˆতরি করা হয় এবং একটি ক্ষেপণাস্ত্রেই একাধিক ওয়ারহেড বহনের সক্ষমতা থাকতে পারে| প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা সাধারণত ৩০০ থেকে পাঁচ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত হলেও আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০ হাজার কিলোমিটারের বেশি হতে পারে| সূত্র: আল জাজিরা
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...