প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 8 May 2026, 12:08 AM
আইইবি কুমিল্লা কেন্দ্রে নানা আয়োজনে উদযাপিত হলো ইঞ্জিনিয়ার্স ডে
সকালে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও আইইবির পতাকা উত্তোলন দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে প্রকৌশলীরা র্যালি নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রকৌশলী এবং প্রযুক্তিপ্রেমীরা অংশ নেন।
এরপর ইঞ্জিনিয়ার্স ডে উদযাপনে কেক কেটে আলোচনা সভায় অংশ নেন প্রকৌশলীরা।
আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাইদুর রহমান। উপস্থিত ছিলেন কুমিল্লা কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (প্রশাসন ও অর্থ) ইঞ্জি. মো. আশরাফ জামিলসহ প্রকৌশলীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি এবং শিল্পায়নে প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ ও উদ্ভাবনী প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে গবেষণা, প্রযুক্তি শিক্ষা এবং বাস্তবমুখী প্রশিক্ষণের বিকল্প নেই। তরুণ প্রকৌশলীদের নতুন প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে।
আলোচনা সভাশেষে আইইবি কুমিল্লা কেন্দ্রের মাঠে বৃক্ষ রোপন করেন কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো.আব্দুর রাজ্জাক,সম্মানী সম্পাদক প্রকৌশলী মো.সাইদুর রহমান সহ প্রকৌশলীগন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...