প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 3:07 PM
দেবিদ্বারে নিখোঁজের ৮ দিন পর নারীর লাশ উদ্ধার, পরিবারের দাবী হত্যা
মোঃ ফখরুল ইসলাম সাগর
কুমিল্লার দেবিদ্বারে নিখোঁজের আট দিন পর হনুফা বেগম (৪৭) নামে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের গৌরসার গ্রামের একটি নির্জন বাঁশঝাড় থেকে তার লাশ উদ্ধার করা হয়। হনুফা বেগম দেবিদ্বার পৌর এলাকার বারেরা গ্রামের মৃত আব্দুল মজিবের স্ত্রী। তিনি চান্দিনা উপজেলা সদরের নূর বেকারীতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমবার (১৫ জুলাই) দুপুরে গৌরসার গ্রামের ক্যাপ্টেন সুজাত আলীর বাড়ির দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত বাঁশঝাড়ের নিচে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে, দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহতের ভাই মনির হোসেন জানান, তার বোন হনুফা বেগম পার্শ্ববর্তি উপজেলা চান্দিনার নূর বেকারিতে চাকরী করতেন। গত সোমবার তিনি বাড়িতে এসে কিছুক্ষণ পর আবার বের হয়ে যান। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। দুপুরে খবর পেয়ে তিনি ও হনুফার ছেলে জুয়েল রানা এসে লাশ শনাক্ত করেন। তাদের ধারণা হনুফাকে কেউ হত্যা করে নির্জন স্থানে ফেলে যায়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘‘প্রাথমিক অবস্থায় এটাকে হত্যাকান্ড বলেই ধারনা করা হচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে লাশ মর্গে পাঠানো হবে।’’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...
আজ বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচন; ১৯ পদে লড়ছেন ২৪ প্রার্থী
কাজী খোরশেদ আলমআজ ২৪ আগস্ট, সোমবার কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবের (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক নির্বাচন...
কুমিল্লায় গৃহবধূ হত্যা: শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন, স্...
আয়েশা আক্তার।।কুমিল্লার নাঙ্গলকোটে গৃহবধূ মরিয়ম বেগমকে শ্বাসরোধ করে হত্যার দায়ে তার শ্বশুর, শাশুড়ি ও...
কসবা পৌর সুপার মার্কেটে অগ্নিকান্ডে ১৪টি দোকানের ক্ষয়ক্ষতি
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতাগত শনিবার (২২ আগস্ট) রাতে কসবা পৌর সুপার মার্কেটের দোতালায় নিউভূঁইয়া...