প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 2:16 PM
সদর দক্ষিণে প্রতিবেশীদের দখলবাজি ও ভাংচুরে ক্ষতিগ্রস্ত পরিবার, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তররামপুর ছয়বাড়ি এলাকায় দীর্ঘদিনের জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগকারী সোহেল আহম্মদ (৩৭), পিতা- হাজী মোঃ নজির আহম্মদ, জানান—একই এলাকার মোঃ আবু ইছাক মাস্টার (৭০) এর নেতৃত্বে ছয়জন ব্যক্তি—মোঃ সাদেক (৬৫), মোঃ জসিম (৫৫), মিন্টু (৫০), জুয়েল (৪৫) ও দেলোয়ার হোসেন খলিফা (৬০)— পরস্পর যোগসাজশে তার পৈত্রিক ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে।
সোহেল জানান, “প্রতিপক্ষ আমাদের বারবার হুমকি দিয়েছে, ভয়ভীতি দেখিয়েছে—জমি ছাড়তে না চাইলে প্রাণে মারবে। এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে একাধিকবার সালিশ হলেও তারা কোনো সিদ্ধান্ত মানেনি।” তিনি আরও জানান, গত ২০ জুন (শুক্রবার) দুপুর ১২টার দিকে, অভিযুক্তরা একটি বেকু (খননযন্ত্র) নিয়ে তার পৈত্রিক ভিটায় প্রবেশ করে পাকা বাউন্ডারি ওয়াল, বসতঘর ও রান্নাঘর ভেঙে ফেলে। এতে আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। বাধা দিতে গেলে তারা দা, ছেনী ও লোহার রডসহ দেশীয় অস্ত্র হাতে পরিবারের সদস্যদের ওপর হামলার চেষ্টা করে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে প্রাণনাশের আশঙ্কায় কিছুদিন নীরব থাকলেও পরে সাহস করে সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগে উল্লেখ করা হয়, বিষয়টি নিয়ে যেকোনো সময় বড় ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে। এই জমি বিগত ১০০ বছর ধরে হাজী মোঃ নজির আহম্মদের পরিবার ভোগদখল করে আসছে। বর্তমানে তার ওয়ারিশদের মধ্যে দুলাল মিয়া, আবুল কাশেম এবং সোহেল আহম্মদ বলেন, “এই জমিই আমাদের শেষ সম্বল। হামলার দিন সন্তানদের কোলে নিয়ে ঘর ছেড়ে বের হতে বাধ্য হই। আমি ও আমাদের পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটাই দাবি—আমাদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করা হোক।” এ বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার সাংবাদিকদের জানান, “অভিযোগটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়াবাসহ বাংলাদেশে ঢুকে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ইয়াবা নিয়ে বাংলাদেশে...
ব্রাহ্মণপাড়ায় জনতার হাতে আটক ‘দুর্ধর্ষ’ লোকমান, পরে পুলিশের...
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণপাড়া।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় লোকমান হোসেন খাঁন (৪০) নামের এক ব্যক্তিকে আটক...
কুমিল্লায় কৃষিজমির মাটি কাটার অভিযোগ, ব্যবস্থা চেয়ে কৃষিমন্ত...
আয়েশা আক্তারকুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের পেড্ডা গ্রামে ড্রেজার মেশিন দিয়ে কৃষিজমি থেকে...
ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলার প্রস্তাব ব্রাজিলের
ভারতের বিপক্ষে ৩ অক্টোবর প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচটি হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। ঠি...
ইরানের বিরুদ্ধে মার্কিন অর্থনৈতিক চাপ সামরিক ব্যর্থতার ইঙ্গি...
ইরানের ওপর অর্থনৈতিক চাপ আরো বাড়ানোর মার্কিন উদ্যোগকে সামরিক ক্ষেত্রে ব্যর্থতার প্রতিফলন হিসেবে...
অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের ৫৭টির সরবরাহ বন্ধ
তিন দশক আগের অত্যাবশ্যকীয় ওষুধনীতিতে ফিরেছে সরকার। কিন্তু ওই তালিকায় থাকা ১১৭টি ওষুধের মধ্যে বর্তমান...