প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 3 May 2026, 8:06 PM
সুস্থতার জন্য দোয়া চাইলেন তানিয়া বৃষ্টি
চলতি বছরে ব্রেন টিউমার ধরা পড়ে ছোটপর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির| অস্ত্রপচারও সম্পন্ন হয়েছিল| কিন্তু শারীরিকভাবে এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি অভিনেত্রী| প্রথমবার দেশেই তার সফল অস্ত্রোপচার হয়, দ্বিতীয়বার অস্ত্রোপচার হয় ভারতে| এরপর গেল ২৩ মার্চ দেশে ফেরেন| অস্ত্রোপচারের পর ভালোই ছিলেন অভিনেত্রী| তবে হঠাৎ তার ফেসবুক থেকে একটি পোস্ট শেয়ার করা হয়| অভিনেত্রীর পক্ষ থেকে তার পেজের অ্যাডমিন শুভ পোস্টে লিখেছেন, আমাদের সবার প্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আপু কিছুটা শারীরিক অসুস্থতার মধ্যে আছেন| তবে চিন্তার তেমন কিছু নেই, তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে আছেন| ওই পোস্টে তানিয়া বৃষ্টির দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়াও চাওয়া হয়েছে| গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়| পরবর্তীতে কিছু শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়| সেখানে দ্বিতীয় দফায় সফল অস্ত্রোপচার শেষে গত ২৩ মার্চ তিনি দেশে ফেরেন| অস্ত্রোপচার পরবর্তী সময়ে তানিয়া বৃষ্টি সুস্থই ছিলেন| তবে হঠাৎ গত শনিবার তার অসুস্থতার খবর জানাজানি হলে সামাজিক মাধ্যমে ভক্তরা উদ্বেগ প্রকাশ করেন| অনেকেই তার দ্রুত আরোগ্য কামনা করে মন্তব্য করেছেন| উল্লেখ্য, তানিয়া বৃষ্টি বর্তমানে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রীদের একজন| তার অভিনীত বেশ কিছু নাটক দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে| অসুস্থতার খবর পাওয়ার পর থেকে সহকর্মী ও ভক্তরা তার সুস্থ হয়ে আবারও কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...