প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 2 May 2026, 8:33 PM
নেপালের চুরি হওয়া শতবর্ষী বুদ্ধমূর্তি ফেরত দিল যুক্তরাষ্ট্র
এফএনএস বিদেশ :
দীর্ঘ চার দশকেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ১৩শ শতকের একটি বুদ্ধমূর্তি ফিরিয়ে এনেছে নেপাল| নেপালের রাজধানী কাঠমান্ডুর একটি ঐতিহ্যবাহী প্যাগোডা মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মূর্তিটি পুনরায় স্থাপন করা হয়| মূর্তিটি ২০২২ সালে নিউইয়র্ক থেকে নেপালে ফিরিয়ে আনা হয়েছিল| স্থানীয়দের মতে, ১৯৮০-এর দশকে মন্দির থেকে চুরি হওয়া এ মূর্তিটি দীর্ঘদিন বিদেশে বিভিন্ন সংগ্রহশালা ও ব্যক্তিগত সংগ্রহে ছিল| পরে এটি যুক্তরাষ্ট্রের একটি সাংস্কৃতিক কেন্দ্রে উপহার হিসেবে পৌঁছায় বলে জানা যায়| অনুষ্ঠানে অংশ নেওয়া ভক্তরা আবেগাপ্লুত হয়ে বলেন, তাদের উপাস্য প্রতীক ফিরে আসায় এলাকায় আনন্দের বন্যা বইছে| ৬৭ বছর বয়সী স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের দেবতা ফিরে এসেছে, আমরা খুবই খুশি| অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গরও উপস্থিত ছিলেন| তিনি বলেন, এটি অতীতের একটি ভুল সংশোধনের উদ্যোগ| অতীতে ভুলভাবে হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী বাকি নিদর্শনগুলোও ফিরিয়ে আনার চেষ্টা চলছে| নেপাল সরকার জানিয়েছে, ১৯৫০-এর দশকের পর বিদেশিদের আগমন বাড়ায় দেশটির বহু ঐতিহাসিক মূর্তি, চিত্রকর্ম, কাঠ ও পাথরের শিল্পকর্ম চুরি হয়ে বিদেশে পাচার হয়| অনেক ক্ষেত্রেই দুর্নীতিগ্রস্ত চক্র এতে জড়িত ছিল| প্রত্নতত্ত্ব বিভাগের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত প্রায় ২০০টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিভিন্ন দেশ থেকে নেপালে ফেরত এসেছে, যার মধ্যে ৪১টি আবার তাদের মূল স্থানে স্থাপন করা হয়েছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকে কুপিয়ে ও ভাতিজিকে আ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে শারীরিকভাবে অসুস্থ এক যুবককে আত্মহত্যায় বাঁধা দেওয়ায় মাকেকুপিয়ে...
অপ্রতিমের ঘটনার পর শিশু ইসরাত জাহানের ঘটনায় শোকে স্তব্ধ...
মোঃ আক্তার হোসেনকুমিল্লায় ১৩ বছরের ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকান্ডের রেশ কাটার আগে আট মাসেরশিশু ই...
অপ্রতিম হত্যা: প্রধান অভিযুক্ত তুহিনের বিরুদ্ধে নানা অভিযোগ,...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত...
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি নিয়ে কুবি শিক্ষার্থীদ...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু তদন্ত ও...
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে কুবি শিক্ষার্থীদের বিক্ষোভ
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
অপ্রতিম হত্যাকাণ্ডে নতুন তথ্য, মায়ের তিন দাবি
আব্দুল্লাহ, কুবি:কুমিল্লায় আলোচিত কিশোর ইশরাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের তৃতীয় দিনেও উত্তাল কুমিল...