প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 May 2026, 9:14 AM
ব্রাহ্মণপাড়ার মনোহরপুর বেড়িবাঁধ সড়ক থেকে বালির স্তূপ অপসারণ
মো. আনোয়ারুল ইসলাম
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের মনোহরপুর বেড়িবাঁধ সড়কে দীর্ঘদিন ধরে বালু রেখে ব্যবসা করে আসছিলেন একটি মহল। সড়কে বালু রাখার কারণে প্রায়ই ঘটছিল ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পর জনস্বার্থে অভিযান চালিয়ে সড়কের ওপর রাখা বালির স্তূপ অপসারণ করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে পড়ে থাকা বালু সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
স্থানীয় লোকজন জানান, সড়কের ওপর দীর্ঘদিন ধরে বালু ফেলে রেখে ব্যবসা পরিচালনার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে সন্ধ্যার পর সড়কে দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যেত। এতে পথচারী, শিক্ষার্থী ও বিভিন্ন ধরনের যানবাহনের চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।
পথচারীরা বলেন, বেড়িবাঁধ সড়কটি এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হলেও ব্যবসায়ীদের রাখা বালুর কারণে প্রতিদিনই ভোগান্তি পোহাতে হচ্ছিল। পুলিশ বালু অপসারণ করায় এখন স্বস্তিতে চলাচল করা যাচ্ছে।
সিএনজিচালিত অটোরিকশাচালক মোরশেদ আলম বলেন, সড়কের ওপর বালুর স্তুপ থাকায় গাড়ি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যেত। কয়েকবার দুর্ঘটনার ঘটনাও ঘটেছে। পুলিশ বালু সরিয়ে দেওয়ায় এখন নিরাপদে চলাচল করা সম্ভব হচ্ছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফারুক হোসেন বলেন, জনস্বার্থে এবং নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে সড়কের ওপর রাখা বালু অপসারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, জনদুর্ভোগ সৃষ্টি হয়—এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ,...
জাহিদ পাটোয়ারীজ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লার ক্রেতারা। এর প্রভ...
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লায় আলোচিত ইয়াশাত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে কোনো...
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছি...
কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...
নিপ্পন পেইন্টের কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডিপো'র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণনিপ্পন পেইন্ট বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কুমিল্লা সেলস্ অফিস এন্ড ডি...
কিশোর গ্যাংয়ের পেছনে কারা, খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রাজপথে হঠাৎ শতাধিক কিশোর-তরুণের দেশীয় অস্ত্রের মহড়া। কারও হাতে রামদা, কার...
গোমতী পাড়ের কুমিল্লা বিবিরবাজার স্থল বন্দর সড়ক খানাখন্দকে চর...
মো.জাকির হোসেনকুমিল্লার একমাত্র বিবিরবাজার স্থল বন্দরের অন্যতম প্রধান সড়কটির আদর্শ সদও উপজেলার আড়াইও...