প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 26 Apr 2026, 8:11 AM
মুরাদনগরে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার মুরাদনগর উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) উপজেলার গাজীরহাট-শ্রীকাইল সড়কের বলিঘর এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এতে অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিক্ষকের ওপর হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “শিক্ষকরা সমাজের মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষকের ওপর হামলা মানে শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং পুরো জাতির ওপর আঘাত হানা। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
বক্তারা আরও বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। অন্যথায় ভবিষ্যতে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমিনুল ইসলাম জুয়েল, কামাল হোসেন সরকার, ঠিকাদার রফিকুল ইসলাম, হারুনুর রশিদ, ইউপি সদস্য আতাউর রহমান রিপন এবং ভুক্তভোগী শিক্ষক এরশাদ মিয়া। তারা প্রত্যেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মমিন মিয়া, এনামুল হোসেন, গোলাম মোস্তফা, অলেক মিয়া, উজ্জল মিয়া, আবুল হাসান, শফিকুল ইসলাম শফু, শরীফ মিয়া, ফয়েজ আলীসহ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত ২৫ মার্চ রাতে মুরাদনগর উপজেলার রাজাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদ মিয়ার ওপর স্থানীয় কাইয়ুম মোলার নেতৃত্বে হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। পরবর্তীতে তিনি বাদী হয়ে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে দীর্ঘ সময় পার হলেও দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...