প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 12:11 PM
কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ৯৯৭ কোটি ৩১লক্ষ টাকা
অশোক বড়ুয়া
কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৯৯৭ কোটি ৩১ লক্ষ ৯১ হাজার ৬৫২ টাকার বাজেট ঘোষণা করেছে, যা গত অর্থবছরের তুলনায় সাত কোটি টাকা কম।
সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ছিল ১ হাজার ৪ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ১৯৭ টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কুসিকের প্রকৃত বাজেট ছিল ৭২২ কোটি ৯৪ লক্ষ ৯ হাজার ৬৪৬ টাকা।
গত ২৩ জুন কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুসিকের প্রশাসক ও বার্ডের মহাপরিচালক সাইফুদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, নির্বাহী প্রকৌশলী আবু সায়েম ভূঁইয়া ও মাইনুদ্দিন চিশতী, উপপ্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ।
সভায় ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট, ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৩-২৪ অর্থবছরের প্রকৃত বাজেট উপস্থাপন করা হয়।
প্রস্তাবিত বাজেটে মোট আয় ধরা হয়েছে ৯৬৪ কোটি ২৯ লক্ষ ৪ হাজার ২১৪ টাকা। এর মধ্যে রাজস্ব আয় ৮৯ কোটি ৮৬ লক্ষ ৭০ হাজার ২৯৯ টাকা এবং উন্নয়ন অনুদান থেকে আয় ধরা হয়েছে ৮৭৪ কোটি ৪২ লক্ষ ৩৩ হাজার ৯১৫ টাকা। প্রারম্ভিক জের ধরা হয়েছে ৩৩ কোটি ২ লক্ষ ৮৭ হাজার ৪৩৮ টাকা।
বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৯৪৮ কোটি ৩৫ লক্ষ ৩৮ হাজার ১১৫ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে ব্যয় ৭৩ কোটি ৩২ লক্ষ ৭৩ হাজার ২৩৫ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ৮৭৫ কোটি ২ লক্ষ ৬৪ হাজার ৮৮০ টাকা। বৎসরান্তে সমাপনী জের থাকবে ৪৮ কোটি ৯৬ লক্ষ ৫৩ হাজার ৫৩৭ টাকা।
কুসিকের উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, সভায় আলোচনা ও পর্যালোচনার পর ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এবং ২০২৪-২০২৫ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
জেদ্দায় ধর্মমন্ত্রীর সাথে বৈঠক, বাংলাদেশের হজযাত্রী কোটা বৃ...
মহিউদ্দিন আকাশবাংলাদেশের সঙ্গে সৌদি আরবের বিদ্যমান ঐতিহাসিক, ধর্মীয় ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে আরও সুদ...
ব্রাহ্মণপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই, ক্ষতি ৭ ক...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ বাজা...
কুমিল্লায় ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
কুমিল্লায় ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে ‘Study of Bangladeshi Nationalism’ শীর্ষক কর্মশালা...
বুড়িচংয়ে আলোকিত জগতপুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
কাজী খোরশেদ আলমশিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার প্রতি আগ্...
মহাজনবাড়ী খাল পরিচ্ছন্নতা অভিযানে কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা...
আয়েশা আক্তারকুমিল্লা মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের শাসনগাছা এলাকার মহাজনবাড়ী খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও...
বোরকার নিচে পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারকালে ব্রাহ্মণপাড়া...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পেটে কস্টেপ পেঁচিয়ে গাঁজা পাচারের সময় দুই না...