প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:27 AM
মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণের দায়িত্বশীল সমাবেশ
কুমিল্লা: মহান মে দিবস উদযাপনকে সামনে রেখে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বাজেএফ) ৮ কুমিল্লা মহানগরীর উদ্যোগে এক দায়িত্বশীল সমাবেশ, শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে মহানগরীর কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানগরীর সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগরীর প্রধান উপদেষ্টা ও জামায়াতের মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা-চট্টগ্রাম বিভাগের পরিচালক মোঃ মুজিবুর রহমান ভুঁইয়া, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফুর হাসান।
মহানগরীর সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমানের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাস্টার সফিউল্লাহ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আক্তারুজ্জামান, গলিয়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম এবং অফিস সম্পাদক মাইন উদ্দিন ফরায়েজীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন বর্তমানে দক্ষিণ এশিয়ায় অন্যতম বৃহৎ শ্রমিক সংগঠনে পরিণত হয়েছে এবং দেশের শ্রমজীবী মানুষের মধ্যে একটি শক্তিশালী জাগরণ সৃষ্টি করেছে। তিনি বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমেই ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি গড়ে উঠবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে একটি ন্যায্য ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। অতীতে শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সমাবেশে নেতৃবৃন্দ মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...