প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jul 2025, 10:43 PM
কোটবাড়িতে ‘জুলাই মিনার’ স্থাপনের ঘোষণা
কুবি প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে আহত এবং শহিদদের স্মরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে 'জুলাই মিনার' এর ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া, কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে কোটবাড়িতে শিক্ষার্থীদের আন্দোলনের স্থানকে স্মরণীয় করে রাখতে সেখানে 'প্রতিরোধ মিনার' স্থাপনের ঘোষণা দেন তিনি। ১১ জুলাই (শুক্রবার) দুপুর ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত 'জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবস -১১ জুলাই' শীর্ষক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।
এসময় তিনি বলেন, 'ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেখানটায় ব্লকেড করেছিলেন, বিজয় করেছিলেন সেদিন, স্থানীয় সরকারের পক্ষ থেকে সেখানে 'প্রতিরোধ মিনার' স্থাপন করা হবে। যেন বাংলাদেশের মানুষ সবসময় এদিনটিকে স্মরণে রাখে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে চলাচল করা মানুষ আপনাদের সাহসিকতার সেইদিনটিকে মনে রাখতে পারে।' এর আগে বেলা তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে স্থাপিত 'জুলাই মিনার' এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
উল্লেখ্য, গত বছরের ১১ জুলাই সর্বপ্রথম পুলিশি হামলার শিকার হয় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর ঠিক এক বছর পর আজ (১১ জুলাই) ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ দিবসকে স্মরণ করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসন কতৃক আয়োজিত হয় 'স্মৃতির মিনার' শীর্ষক অনুষ্ঠান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভারতকে উড়িয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
হকি বিশ্বকাপে ভারতের পদক জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো। আর্জেন্টিনার কাছে ৫-৩ গোলে হেরে কোয়ার্টার ফাইনা...
৪০০ জনের বহর নিয়ে দিল্লি যাচ্ছেন শি জিনপিং
বিশাল বহর নিয়ে আগামী মাসে নয়াদিল্লি যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। একাধিক কূটনৈতিক সূত্র তার স...
প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিক গ্রেফতার
প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম...
কুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাসুম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লা পূর্বাঞ্চলের শীর্ষ মাদক ব্যবসায়ী মাশিউল আলম মাসুমকে গ্রেফতার কর...
বুড়িচং থানায় মাদক কারবারিদের তথ্য দিতে গোপন বক্স স্থাপন, তথ্...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলাকে মাদকমুক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে বুড়িচং থানা পুলিশ। মাদক ব...
উদ্বোধনের চার বছর পর চিকিৎসাসেবার দ্বার খুলল ব্রাহ্মণপাড়ার ন...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়...