প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Apr 2026, 11:35 PM
চান্দিনায় জাল টাকা সহ যুবক গ্রেপ্তার, বাড়ি থেকে টাকা তৈরির ল্যাপটপ-প্রিন্টার
সোহেল রানা, চান্দিনা
কুমিল্লার চান্দিনায় বিশেষ অভিযান চালিয়ে জাল টাকাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ| এ সময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়| পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালিয়ে জাল টাকা ˆতরির কাজে ব্যবহৃত ল্যাপটপ ও প্রিন্টারও জব্দ করা হয়েছে| পুলিশ জানায়, সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টার দিকে চান্দিনা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেলাশর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা-মুখী লেনে পালকী সিনেমা হলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে| এ সময় জাল টাকা কেনাবেচার সময় ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তার আরিফুল ইসলাম কুমিল্লার মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ আলম এর ছেলে|
পুলিশ জানায়, অভিযানকালে তার কাছ থেকে বিভিন্ন মূল্যমানের মোট ১৩ হাজার ৬০০ টাকার জাল নোট উদ্ধার করা হয় এবং তা জব্দ করা হয়| পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্য অনুযায়ী একই দিন বিকেল সাড়ে তিনটায় মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া ইউনিয়নের বাবুটিপাড়া গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালানো হয়| সেখান থেকে জাল টাকা ˆতরিতে ব্যবহৃত একটি ল্যাপটপ ও একটি প্রিন্টার উদ্ধার করে পুলিশ|জিজ্ঞাসাবাদে আরিফুল দীর্ঘদিন ধরে জাল টাকা ˆতরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা ¯^ীকার করেছে বলে জানিয়েছে পুলিশ| চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান , এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে| জাল টাকা প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ডেঙ্গু আক্রান্ত ৩১৩৩, হাসপাতালে ভর্তি ৭৩ জন
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। জেলার ১৭টি উপজেলার মধ্যে দাউদকান্দিতে ডেঙ্গু রোগী শনাক্তের হ...
দাউদকান্দিতে থানায় ঢুকে ভাংচুর করে ১৭ জনকে ছাড়িয়ে নেয় কিশোর...
অপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামনে এসেছে। জেলার ১৮ থানায়...
আটক ৬২৪ জন , মুচলেকায় ছাড়া ৪৫১ কিশোর
মাহফুজ নান্টু, কুমিল্লাঅপ্রতিম হত্যাকাণ্ডের পর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যের ভয়াবহ চিত্র সামন...
হোমনায় ট্রলার ডুবিতে একই পরিবারের চারজন নিখোঁজ, নানি-নাতির...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে যাত্রীবাহী ট্রলার ডুবে কুমিল্লার হো...
মেলায় নারীকে উত্ত্যক্ত, দুই উপজেলার বাসিন্দাদের সংঘর্ষ; চেয়া...
নিজস্ব প্রতিনিধি, মনোহরগঞ্জকুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলার দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফা...
কুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান বাড়...
আয়েশা আক্তারকুমিল্লায় সমবায়ের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে...