প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Apr 2026, 12:09 AM
সংকট নিরসনে লাইসেন্স ও এনআইডি কার্ড দেখে জ্বালানী তেল সরবরাহ করা প্রয়োজন
কাজী খোরশেদ আলম
ইরান-আমেরিকা ও ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্বব্যাপী জ্বালানী তেলের সংকট সৃষ্টি হয়েছে| যার প্রভাবে বাংলাদেশেও জ্বালানী তেলের সংকট সৃষ্টি হয়েছে| যদিও সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে দেশে জ্বালানী তেলের কোন সংকট নেই| কিন্ত তেলের পাম্পে গেলে দেখা যায় তেল নেই| সারা দেশেই তেল নিয়ে চলছে তেলেসমাতি কারবার| কেউ কেউ এই সুযোগ কাজে লাগিয়ে অনেক মুনাফা লাভের আশায় বিভিন্ন কলাকৌশলে তেল সংরক্ষণ করছে| স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন দায়িত্বশীলরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেল উদ্ধার করছে| এখন দেশের প্রতিটি এলাকায় একটাই হা-হা-কার শুধুমাত্র তেল চাই| এখন সংকট কি কৃত্রিম ভাবে সৃষ্টি না কি কোন নতুন সিন্ডিকেটের আর্বিভাবের পূর্ব সংকেত| যদি সত্যিই তেলের,সংকট না থাকে তাহলে সরকার চাহিদা মতো তেল দিতে পারে না কেন? আবার এটাও হতে পারে সরকার আগের মতোই চাহিদা মতো পাম্পগুলোতে তেল দিচ্ছে কিন্ত পাম্প মালিকরা লো-পাট করছে| তারপরেও এতো সংকট হওয়ার কথা না| তবে কেন এমন হচ্ছে? তার উত্তর খোঁজতে গেলে দেখা যাবে অতি উৎসাহিত মটরবাইকারদের দৌরাত্বের কারণে এমনটা হচ্ছে| একটা সময় দেখা যেত প্রতিটি হাট- বাজারের আনাছে কানাচে বিভিন্ন দোকানে প্লাস্টিকের বেতলজাত করে জ্বালানী তেল সাজিয়ে রাখা হতো| এখন এই চিত্র দেখা যায় না| জ্বালানী তেল এখন সোনার হরিণে পরিনত হয়েছে| সরেজমিন যে চিত্রটি দেখতে পাওয়া যায়, মটরবাইকারদের কারণে-ই মুলত এই সংকটের সৃষ্টি| বিশেষ করে উঠতি বয়সি বাইকার| তাদের কোন কাজ কর্ম নেই| এক কথায় মা বাবার অকেজো সন্তানদের কারণে যেমন সড়কে বাড়ছে দূর্ঘটনা, তেমনি সৃষ্টি হয়েছে তেলের সংকট| তাদের কারণে প্রকৃত কর্মজীবী ও পেশাজীবীর লোকজন তেলের সংকটে ভোগে| কিন্ত তারা যেই পাম্পেই তেল বিতরণ করে সেখানে গিয়েই হাজির হয়- প্রয়োজনের বাহিরে তেল সংগ্রহ করে নিজেদের বাসা- বাড়ীতে প্লাস্টিক বোতলজাত করে রাখে| তেল পাওয়াটা এখন রীতিমতো যুদ্ধ জয়ের মতো হয়ে গেছে| যার ফলে সাধারণত কর্মজীবি বাইকারদের ললাটে দূর্ভোগ নেমে এসেছে| তাদের হাতে এতো সময় নেই যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিবে| আবার নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় গিয়ে ভীর করবে| তাই উঠতি বয়সি বাইকারদের জয় জয়কার| তারা যেখানে তেলের সন্ধান পায় সেখানে গিয়েই হাজির হয়| যার ফলে নির্দিষ্ট এলাকার লোকজন রবাদ্ধকৃত তেলের অংশ পাওয়ার পূর্বেই অন্য এলাকার ইয়াং বাইকাররা তা শেষ করে ফেলে| এতে দিনে দিনে তেলের সংকট প্রকট হচ্ছে| তাই এই তেলের সংকট কমাতে হলে সরকারের পক্ষ নিয়ম করার প্রয়োজন বাইকারদের নিকট থেকে এনআইডি কার্ড, বাইকের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স দেখে তেল দেওয়ার ব্যবস্থা করা প্রয়োজন| তাহলে অতি উৎসাহী বাইকাররা আর তেলের জন্য পাম্পে ভীর জমাতে পারবে না| কারণ আমাদের দেশে প্রায় শতকরা ৪০ থেকে ৫০ জন বাইকার শুধু মাত্র শখের বশে বাইক চালায়| বন্ধুদের সাথে আড্ডায় দেয়| তারা শখের বশেই বাইক ক্রয় করে| কিন্ত তাদের অধিকাংশের নেই গাড়ীর লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স| তেলের পাম্পগুলোতে এই নিয়ম চালু করা হয়, যে যাদের গাড়ীর লাইসেন্সসহ সকল ˆবধ কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স দেখে এবং এনআইডি কার্ড দেখে এলাকা ভিত্তিক তেল প্রদান করার| এছাড়া কর্মজীবি ও পেশাজীবির প্রয়োজনীয় কাগজপত্র দেখানো সাপেক্ষে তেল সরবরাহ করার ব্যবস্থা করা প্রয়োজন|
লেখক
কাজী খোরশেদ আলম
সভাপতি - বুড়িচং প্রেসক্লাব
বুড়িচং, কুমিল্লা
০১৭৭৬৩৯১৭৪২
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...