প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Apr 2026, 12:06 AM
উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ কুমিল্লা জেলা প্রশাসকের
আয়েশা আক্তার
কুমিল্লা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক ও আরও সুসংহত রাখতে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে| রবিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় ও সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়| কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়-এ অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান|
সভায় জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, উপজেলা পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তাগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা, পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা বিশ্লেষণ করা হয় এবং অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান দমন, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়| একই সঙ্গে জেলা পর্যায়ের বিভিন্ন কমিটির কার্যক্রম যেমন—জেলা আইনশৃঙ্খলা রিভিউ কমিটি, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি, চোরাচালান নিরোধ ট্রান্সপোর্ট কমিটি, আদালত সহায়তা কমিটি, নারী ও শিশু পাচার সংক্রান্ত মনিটরিং কমিটি এবং চোরাচালান মামলা দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত মনিটরিং কমিটির কার্যক্রমও পর্যালোচনা করা হয়|
সভায় বক্তারা জেলার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন| তারা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সাধারণ জনগণের মধ্যে সমš^য় আরও বাড়াতে হবে| একই সঙ্গে অপরাধ দমনে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, নিয়মিত অভিযান পরিচালনা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দেওয়া হয়|
সভা শেষে জেলা প্রশাসক মু. রেজা হাসান সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব আরও সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার আহ্বান জানান এবং জেলার উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সমšি^তভাবে কাজ করার নির্দেশনা প্রদান করেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আজ ১০০ শিক্ষককে সম্মাননা দেবেন প্রধানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আজ প্রথমবারের মতো প্রাথমিক স্তর থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিত...
দুই মাসে সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে ৫৭ শতাংশ
সঞ্চয়পত্রে বিনিয়োগে আগ্রহ বাড়ছে। চলতি অর্থবছরের জুলাই ও আগস্টে সঞ্চয়পত্র বিক্রি হয়েছে দুই হাজার ৪৬৩...
বুড়িচংয়ে পূর্ব শত্রুতার জেরে দুইজনকে কুপিয়ে জখম, লুটপাটের অভ...
নিজস্ব প্রতিনিধি।।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ব শত্রুতা ও জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে ঢুকে দুইজনকে...
রূপালী ব্যাংক কুমিল্লা বিভাগের ব্যবসায়ী পর্যালোচনা সভা অনুষ...
কুমিল্লা প্রতিনিধি:রূপালী ব্যাংক পিএলসি, কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ৩১ আগস্ট, ২০২৬ তারিখ...
কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি...
আবুল কালাম আজাদকুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইন্সটিটিউশন ফো...
ব্রাহ্মণপাড়ায় নতুন প্রাথমিক শিক্ষকদের ফুল দিয়ে বরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নতুন যোগদান করা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক...