প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Apr 2026, 9:13 PM
পিএসএলে আগুন ঝড়ানো বোলিং করলেন নাহিদ রানা
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অবশেষে আগুন ঝরালেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে স্বাগতিক করাচির বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৩ উইকেট নেন এই তরুণ পেসার। সঙ্গে নিলেন একটি মেডেনও। নাহিদ রানা বিধ্বংসী বোলিংয়ে পেশোয়ার জালমির সামনে ১৬.১ ওভারে মাত্র ৮৭ রানে অলআউট হয়ে গেলো করাচি কিংস। পেশোয়ার জালমি জয়লাভ করলো ১৫৯ রানের বিশাল ব্যবধানে। সে সঙ্গে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২য় স্থানে উঠলো নাহিদ রানা ও শরিফুল ইসলামের দল। শরিফুল নিয়েছেন ১ উইকেট। আগের ম্যাচে হায়দরাবাদ কিংসমেনদের ৪ উইকেটে হারালেও পেশোয়ার জালমির বাংলাদেশি দুই বোলার শরিফুল এবং নাহিদ রানা ছিলেন নিষ্প্রভ। কোনো উইকেট পাননি তারা ওই ম্যাচে। পরদিনই আজ, করাচি কিংসের সামনে রীতিমত আগুন ঝরালেন তারা। ২৪৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নাহিদ রানাদের বোলিং তোপে ৮৭ রানেই অলআউট হয় করাচি। ইফতিখার আহমেদ ২.১ ওভারে ৯ রান দিয়ে নেন ৩ উইকেট এবং সুফিয়ান মুকিম ৪ ওভারে ১৮ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকিটি নেন শরিফুল ইসলাম। এর আগে টস হেরে ব্যাট করতে নামে পেশোয়ার জালমি। কিন্তু শুরুতেই মোহাম্মদ হারিসের উইকেট হারিয়ে বিপদে পড়লেও বাবর আজম এবং কুশল মেন্ডিস মিলে গড়ে তোলেন ১৯১ রানের বিশাল জুটি। ৫২ বলে ১০৯ রানের বিশাল ইনিংস খেলে আউট হন মেন্ডিস। ১৪টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ৪টি ছক্কা। বাবর আজম ৫১ বলে ৮৭ রানে অপরাজিত থাকেন। ১০টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ২টি ছক্কা। শেষ মুহূর্তে ১২ বলে ৪ ছক্কা ও ৩ বাউন্ডারিতে ৪০ রানে অপরাজিত থাকেন আবদুল সামাদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে পেশোয়ার জালমি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় অক্টোবরে ১৩ খুন
কুমিল্লা জেলা সংবাদদাতা | ৮ নভেম্বরঃ কুমিল্লা জেলার ১৮টি থানায় গত এক মাসে বিভিন্ন অপরাধে ৬১৪টি মামলা...
কুরআনের শিক্ষা ছড়িয়ে দিতে শিশু-কিশোরদের মেধা বিকাশে এমন আয়োজ...
মো.জাকির হোসেনপবিত্র কুরআনের শিক্ষা ও হাফেজে কুরআন তৈরিতে উৎসাহ জোগাতে কুমিল্লার বুড়িচংয়ে অনুষ্ঠিত হ...
কুমিল্লায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা, তিন আলেমকে...
মাহফুজ নান্টু, কুমিল্লা। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, বন্দী থাকা...
বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠ...
মুরাদনগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রত...
হোমনায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত!
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল...