...
শিরোনাম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম ⁜ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮ ⁜ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের ⁜ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক ⁜ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন ⁜ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত ⁜ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার ⁜ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ⁜ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ ⁜ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি ⁜ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার ⁜ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত ⁜ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা ⁜ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন ⁜ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা ⁜ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি ⁜ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ⁜ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 5 Apr 2026, 10:35 PM

...
অ্যাতলেটিকোর সাথে জয় পেলো বার্সা News Image


বিকেলে রিয়াল মাদ্রিদের হার দেখে রাতে খেলতে নেমেছিল বার্সেলোনা। যা ম্যাচ জিতলে পয়েন্ট ব্যবধান আরও বাড়ানোর সুযোগ করে দিয়েছিল বলে সহজ স্বীকারোক্তি দিলেন ডিফেন্ডার এরিক গার্সিয়া। হলো-ও তাই, পুরো দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়ে খেলা অ্যাতলেটিকো মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল। ফলে লা লিগার টেবিলের শীর্ষে থাকা বার্সা রিয়ালের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান বাড়াল। অ্যাতলেটিকোর মাঠে খেলতে নেমে সবদিক থেকেই আধিপত্য দেখিয়েছে কাতালানরা। যদিও প্রথম গোলটা তারা হজম করে। অবশ্য সমতায় ফিরতে সময় লাগেনি সফরকারীদের। বিরতিতে যাওয়ার আগেই বড় ধাক্কা খায় অ্যাতলেটিকো, নিকো গঞ্জালেসকে হারিয়ে পরিণত হয় ১০ জনের দলে। শেষ মুহূর্তে গোল করে বার্সা সেই সুযোগ ভালোভাবে কাজে লাগিয়েছে। তাদের পক্ষে মার্কাশ রাশফোর্ড ও রবার্ট লেভান্ডফস্কি এবং অ্যাতলেটিকোর পক্ষে জুলিয়ানো সিমিওনে গোল করেছেন। ম্যাচজুড়ে দাপট ছিল বার্সেলোনার, ৬৯ শতাংশ পজেশনের পাশাপাশি ২৩টি শট নেয় তারা। যার মধ্যে ৯টি লক্ষ্যে ছিল। বিপরীতে মাত্র ৬ শটের দুটি লক্ষ্যে রাখতে পারে দিয়েগো সিমিওনের দল। দুই দলের পরের দেখা হবে বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে। তার আগে এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ব্লুগ্রানাদের পয়েন্ট দাঁড়াল ৩০ ম্যাচে ৭৬। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে অ্যাতলেটিকো চার নম্বরে রয়েছে। টেবিলের ১৭ নম্বর দল মায়োর্কার কাছে হেরে বার্সার চেয়ে ৭ পয়েন্টে পিছিয়েছে দুইয়ে থাকা রিয়াল। আবারও ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে পড়া রাফিনিয়ার জায়গা পূরণে রাশফোর্ডকে এগিয়ে আসার আহবান ছিল বার্সা কোচ ফ্লিকের। সেটাই এই ম্যাচে পূর্ণ করলেন এই ইংলিশ ফরোয়ার্ড। এর আগে অবশ্য খেলার মাত্র দ্বিতীয় মিনিটেই বার্সা সুযেগা পায়, তবে জোয়াও কান্সেলোর কাটব্যাক পেয়ে লামিনে ইয়ামালের নেওয়া কোনাকুনি শট অ্যাতলেটিকো ডিফেন্ডারের গায়ে আটকে যায়। এরপর রাশফোর্ডের ফ্রি-কিক পরাস্ত করেন গোলরক্ষক হুয়ান মুসো। খানিক বাদে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়াও আঁতোয়ান গ্রিজম্যানের শট ঠেকান। এভাবে আক্রমণ-পাল্টা আক্রমণেও অবশ্য কেউ গোল পাচ্ছিল না। ম্যাচের ডেডলক ভাঙে ৩৯ মিনিটে। অ্যাতলেটিকোর আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ানো সিমিওনে সতীর্থের উঁচু করে বাড়ানো বল নিয়ে বক্সে ঢ়ুকে বার্সা গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়ান। সেই লিড ভাঙতে সময় লাগল দুই মিনিটেরও কম। দানি ওলমোর সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর রাশফোর্ড বক্সের ভেতর থেকে নিচু শটে সমতা ফেরানো গোলটি করেন। ৪৫ মিনিটের আগে উত্তেজনা ছড়ায় উভয় শিবিরে, ফলে দুই দলেরই কয়েকজন হলুদ কার্ড দেখেন। যোগ করা সময়ের সপ্তম মিনিটে রিপ্লে দেখার পর রেফারি সরাসরি লাল কার্ড দেখানোয় মাঠ ছাড়তে হয় অ্যাতলেটিকোর আর্জেন্টাইন তারকা নিকো গঞ্জালেসকে। তিনি ইয়ামালকে কড়া ফাউল করেছেন। বার্সা ডিফেন্ডার জেরার্ড মার্টিনও দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ফাউল করায় লাল কার্ড দেখেন, তবে মনিটর দেখে রেফারি সেই সিদ্ধান্ত বদলান। একজন কম নিয়ে খেলতে থাকা অ্যাতলেটিকোকে চেপে ধরে বার্সা। গোল ঠেকাতে শেষ পর্যন্ত স্বাগতিকদের রক্ষণে জমাট হয়ে থাকতে হয়। ৮৭ মিনিটে কান্সেলোর কোনাকুনি শট গোলরক্ষক ফিরিয়ে দিলেও, নিকটদূরত্বে থাকা লেভান্ডফস্কির বুকে লেগে সেটি গোললাইন পেরোয়। ২-১ ব্যবধানে হার নিশ্চিত হয় অ্যাতলেটিকোর।




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম

আয়েশা আক্তারকুমিল্লা নগরীতে অনুমোদিত নকশা ছাড়াই নির্মাণ, সড়ক দখল করে ভবন নির্মাণ এবং নির্ধারিত জায়গা...

দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের  কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার    কালে আটক ৮
দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার...

মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে সোনালী ব্যাংকে বন্ধক রাখা একটি জুট মিলের কোটিটাকা মূল্যের বিপুল...

‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগে...

দেবিদ্বারে আড়াই কোটি টাকা  আত্মসাত করে পালানো বিজন সাহা    পুলিশের হাতে আটক
দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা প...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বারে একটি কাঁচামালের আড়ৎ থেকে আড়াই কোটি টাকাআত্মসাতের অভি...

নাঙ্গলকোটে কুমিল্লা জেলা  পরিষদের আধুনিক  ডাকবাংলোর উদ্বোধন
নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় কুমিল্লা জেলা পরিষদের নির্মিত আধুনিক ডাকবাংলোর শুভ...

কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অ...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি :কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগ ও গণিত ক্লাবের যৌথ উদ্যোগে গণ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা নগরীতে ২৩ ভবনে অনিয়ম
➤ দে‌বিদ্বা‌রে বন্ধকী জুট মিলের কো‌টি টাকার যন্ত্রাংশ পাচার কালে আটক ৮
➤ ‘বাচ্চাকে বাক্সবন্দি না করাই কী অপরাধ?’ প্রশ্ন অপ্রতিমের মায়ের
➤ দেবিদ্বারে আড়াই কোটি টাকা আত্মসাত করে পালানো বিজন সাহা পুলিশের হাতে আটক
➤ নাঙ্গলকোটে কুমিল্লা জেলা পরিষদের আধুনিক ডাকবাংলোর উদ্বোধন
➤ কুবিতে গবেষণা বিষয়ক ‘আনোয়ার হোসাইন মেমোরিয়াল গণিত সেমিনার’ অনুষ্ঠিত
➤ হোমনায় বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুল শিক্ষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে স্থানীয় সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন উপপরিচালক রাশেদা আক্তার
➤ তিতাসে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত
➤ ব্রাহ্মণপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ, ‘দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র প্রতিহত করা হবে’
➤ সীমান্তে বিজিবির অভিযানে ৬৬ লাখ ৫৭ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ৩ ছাত্রীকে ‘জঙ্গি সাজানো’ সেই শিক্ষিকা নিলুফার পদোন্নতি
➤ ব্রাহ্মণবাড়িয়ায় শান্তা লাইফের ক্যারিয়ার সেমিনার
➤ কুমিল্লায় নবাব ফয়জুন্নেছা চৌধুরাণীর ১২৩তম মৃত্যুবার্ষিকী পালিত
➤ মনোহরগঞ্জে প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদগুলোতে শূন্য ও ভারে কার্যক্রমে স্তব্ধতা
➤ বরুড়ার সোনাইমুড়ীতে এ কে এম আবু তাহের ২০ শয্যাবিশিষ্ট্য হাসপাতালের উদ্বোধন
➤ মুরাদনগরে ভোক্তা অধিকারের অভিযান: ৫ প্রতিষ্ঠানে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা
➤ বিদেশ যাওয়ার আগে নারীদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা জরুরি
➤ অগ্নিসংযোগ-নাশকতার প্রতিবাদে কুমিল্লায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
➤ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ক্রেতাদের সাধারণ মানুষের ক্ষোভ, কমেছে বিক্রি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir